Advertisement
E-Paper

Katrina Kaif: ভুতুড়ে দুনিয়ায় কী করছেন ক্যাটরিনা? সঙ্গী আবার ইশান, সিদ্ধান্ত

দর্শকের সামনে নতুন রূপে হাজির ক্যাটরিনা কইফ। প্রকাশ্যে 'ফোন ভূত'-এর প্রথম লুক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১২:০২
নতুন লুকে ক্যাটরিনা

নতুন লুকে ক্যাটরিনা

এক দিকে ইশান খট্টর, অন্য পাশে সিদ্ধান্ত চতুর্বেদী। মাঝে দাঁড়িয়ে ক্যাটরিনা কইফ৷ চার দিকে ঘিরে রংবেরঙের আভা৷ ভুতুড়ে দুনিয়ায় নাকি? কৌতূহল বাড়তেই পারে!

এ ভাবেই সামনে এল 'ফোন ভূত' ছবির প্রথম লুক৷ তাতে সম্পূর্ণ নতুন রূপে ধরা দিলেন নায়িকা। প্রতিটা ছবিতেই নতুন ভাবে দর্শকের সামনে আসার চেষ্টা করেন তারকারা। এ ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ছবির প্রথম লুক পোস্টার সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন নায়িকা। সঙ্গে আমন্ত্রণ, 'ফোন ভূতের জগতে আপনাদের সবাইকে স্বাগত।'

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'ভুলভুলাইয়া ২'। মজার মোড়কে ভৌতিক কর্মকাণ্ড বেশ ভালবেসেছেন দর্শক। ক্যাটরিনা, ইশান, সিদ্ধান্তের এই নতুন ছবিও অনেকটা তেমনই। হাসি-মজায় ঘিরে ভুতুড়ে গল্প সাজিয়েছেন পরিচালক গুরমিত সিংহ। নতুন ছবি নিয়ে খুবই উত্তেজিত ক্যাটরিনা। নায়িকার ইনস্টাগ্রামে ঢুঁ মারলেও বেশ বোঝা যাচ্ছে সে কথা৷

২০২১- এ শেষ বার পর্দায় দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। জুটি বেঁধেছিলেন অক্ষয় কুমারের সঙ্গে। বেশ অনেক দিন পরে দর্শকের সামনে আসতে চলেছেন নায়িকা। তবে 'ফোন ভূত' ছাড়াও এক গুচ্ছ ছবি তাঁর ঝুলিতে। সলমন খানের সঙ্গে 'টাইগার ৩', ফারহান আখতারের 'জি লে জরা', বিজয় সেতুপতির 'মেরি ক্রিসমাস' ছবিতে দেখা যাবে নায়িকাকে।

katrina kaif Siddhant Chaturvedi Ishaan Khattar bolllywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy