Advertisement
E-Paper

‘ছুঁয়ে দেখতে চাই আলিয়ার...’, প্রাক্তনের স্ত্রীকে নিয়ে সুপ্ত বাসনা প্রকাশ ক্যাটরিনার

ক্যাটরিনা কইফ আর আলিয়া ভট্ট বলিপাড়ার দুই নায়িকা। তাঁরা দুই বন্ধুও বটে। হবু মা আলিয়াকে নিয়ে কী বললেন ক্যাটরিনা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২২ ১০:৫৭
 আলিয়ার সঙ্গে দেখা হলে কী প্রতিক্রিয়া দেবেন? উত্তর দিলেন ক্যাটরিনা।

আলিয়ার সঙ্গে দেখা হলে কী প্রতিক্রিয়া দেবেন? উত্তর দিলেন ক্যাটরিনা। ফাইল-চিত্র।

প্রাক্তনের স্ত্রী এখন তাঁর ভাল বন্ধু। বলিপাড়ার সম্পর্কগুলো অনেকটা পাঁচমিশেলি সব্জির মতো। কখন যে সমীকরণ উল্টেপাল্টে যায় তা বোঝা দায়। এই যেমন ক্যাটরিনা কইফ এবং আলিয়া ভট্ট। আলিয়ার স্বামী রণবীর কপূর ছিলেন ক্যাটরিনার এক সময়ের প্রেমিক। তবে এখন অবশ্য নায়িকা সুখে ঘর করছেন অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। কিন্তু তাতে কী? অতীত কি আর পিছু ছাড়ে! ‘ফোনভূত’ ছবির প্রচারে এসেও তাই মজার ছলে প্রাক্তন প্রেমিক এবং তাঁর স্ত্রী আলিয়ার প্রসঙ্গ উঠেই এল।

সন্তানসম্ভবা আলিয়া প্রসঙ্গে ক্যাটরিনার কাছে জানতে চাওয়া হয় যে হবু মায়ের সঙ্গে দেখা হলে তিনি কী করবেন? তাতেই মজার উত্তর দিয়েছেন নায়িকা। মিষ্টি হাসি দিয়ে অঙ্গভঙ্গিতেই বুঝিয়ে দেন কী প্রতিক্রিয়া দেবেন। আলিয়ার স্ফীতোদরে হাত বোলাতে চান তিনি। ক্যাটরিনা বলেন, “আমি এটাই করতে চাই। আলিয়ার সঙ্গে জিমে আমার মাঝেমাঝেই দেখা হয়। এখনও ও নিয়ম করে জিম করে যাচ্ছে। নিজের ফিটনেস সম্পর্কে আলিয়া ওয়াকিবহাল। সত্যিই ভাল লাগছে দেখে।”

আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। তার পরই কপূর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কপূর এবং ভট্ট পরিবার। অন্য দিকে ক্যাটরিনা এবং আলিয়া দু’জনকেই একসঙ্গে দেখা যাবে ফারহান আখতারের ‘জি লে জ়রা’ ছবিতে।

Katrina Kaif Alia Bhatt Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy