Advertisement
E-Paper

Koel Mallick: আমার ছেলে কবীর যখন বলল, ‘হ্যাপি বার্থডে মাম্মা’ আমার জন্মদিন হয়ে গেল: কোয়েল

বৃহস্পতিবার ৪০-এ পা দিলেন কোয়েল মল্লিক। তবে এ বারের জন্মদিনের সবচেয়ে বড় উপহার এসেছে ছেলে কবীরের কাছ থেকে। কোয়েল বললেন, “সকাল থেকেই কবীর জন্মদিন কথাটা শুনে নিজকে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছিল। বলছিল, ‘হ্যাপি বার্থডে কবীর’।আমার শ্বশুরমশাই ওকে আজ শেখালেন আজ ওর মায়ের জন্মদিন”। উচ্ছ্বসিত কোয়েলের কণ্ঠ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৭:২১
ছেলে কবীরের সঙ্গে কোয়েল

ছেলে কবীরের সঙ্গে কোয়েল

ফুরফুরে এক কোয়েলের জন্মদিন।নেটমাধ্যম ভরে উঠেছে অনুরাগীদের শুভেচ্ছা বার্তায়। কিন্তু অভিনেত্রী কোয়েল মল্লিক নিজে কী বলছেন? আনন্দবাজার অনলাইনের শুভেচ্ছা পেয়ে কোয়েল বললেন, “আমি তো বরাবর পরিবারকে নিয়ে জন্মদিন কাটাই।এ বারও তাই। সকালে বাবা-মায়ের কাছে ঘুরে এসেছি। দুপুরটা আমার আর রানের। রাতে আমাদের বাড়িতে আবার বাবা-মা আসবেন।একসঙ্গে খাওয়া হবে। আজ কোনও ডায়েট নেই।” এক নিঃশ্বাসে বলে গেলেন ‘মিতিন মাসি’।

বৃহস্পতিবার ৪০-এ পা দিলেন কোয়েল মল্লিক। তবে এ বারের জন্মদিনের সবচেয়ে বড় উপহার এসেছে ছেলে কবীরের কাছ থেকে। কোয়েল বললেন, “সকাল থেকেই কবীর জন্মদিন কথাটা শুনে নিজকে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছিল। বলছিল, ‘হ্যাপি বার্থডে কবীর’।আমার শ্বশুরমশাই ওকে আজ শেখালেন আজ ওর মায়ের জন্মদিন”। উচ্ছ্বসিত কোয়েলের কণ্ঠ। ‘হেমলক সোসাইটি’- র নায়িকা বললেন “ওই যে কবীর বলে উঠল না ‘হ্যাপি বার্থডে মাম্মমা! আমার জন্মদিন হয়ে গেল”।

লকডাউনে ছেলে জন্ম নেওয়ার পরে মহাষ্টমীর দিন ছেলের নাম অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন কোয়েল। একফ্রেমে দেখা যায় কোয়েল-নিসপাল ও তাঁদের সন্তানকে। জানা যায়, ছেলের নাম রেখেছেন কবীর।

২০০৩ সালে ‘নাটের গুরু’ ছবি দিয়ে সিনেমার জগতে পা রাখেন কোয়েল মল্লিক। ২০২১ সালে ‘বনি’ ছবিতে তাঁকে শেষ দেখা যায়। কোয়েলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসেনজিৎ লিখেছেন,'সুন্দর ও প্রতিভাশালী কোয়েলকে জন্মদিনের শুভেচ্ছা। ভগবান তোমার মঙ্গল করুক।' অন্যদিকে ঋতুপর্ণা লেখেন,'শুভ জন্মদিনের অনেক ভালবাসা ও শুভেচ্ছা'।

Koel Mallick Nispal Singh kabir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy