Advertisement
E-Paper

Koffee with Karan: আগামী সপ্তাহে শ্যুটিং শুরু ‘কফি উইথ কর্ণ’-এর প্রথম এপিসোডের, থাকছেন কোন দুই বলি তারকা

বুধবার সকালে কর্ণ জানিয়েছিলেন, ‘নমস্কার, ষষ্ঠ সিজন ধরে ‘কফি উইথ কর্ণ’ আমার এবং আপনার জীবনের অংশ হয়ে উঠেছিল। পপ সংস্কৃতির ইতিহাসে এই অনুষ্ঠানের অবদান রয়েছে বলেই আমার বিশ্বাস। তাই দুঃখের সঙ্গে জানাচ্ছি, ‘কফি উইথ কর্ণ’ আর ফিরবে না...।’ তাতে মাথায় আকাশ ভেঙে পড়ে ভক্তদের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১৯:০১
‘কফি উইথ কর্ণ’

‘কফি উইথ কর্ণ’

ফিরছে ‘কফি উইথ কর্ণ’। টেলিভিশনে নয়, ওটিটি মঞ্চে। প্রথম এপিসোডের শ্যুটিং শুরু হবে আগামী সপ্তাহেই। কর্ণ জোহর তাঁর ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শ্যুটিং শেষ করেই ‘চ্যাট শো’-র সেটে পা রাখবেন। সে খবর তো বুধবারই পাওয়া গিয়েছিল। সম্প্রতি জানা গেল, প্রথম এপিসোডের অতিথিদের নাম। যদিও নির্মাতাদের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। কিন্তু সূত্রের খবর, বলিপাড়ার প্রথম সারির নায়ক এবং নায়িকা আগামী ১০ মে এই অনুষ্ঠানের সেটে ঢুকবেন। তাঁরা হলেন, আলিয়া ভট্ট এবং রণবীর সিংহ। কর্ণের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র নায়িকা এবং নায়ক। তবে কি প্রথম এপিসোডেই নিজের ছবির প্রচার করবেন জোহর?

স্বামী রণবীর কপূরের সঙ্গে দেখা না দিলেও এই অনুষ্ঠানে তাঁদের প্রেম ও বিয়ের গল্প শোনাবেন আলিয়া। তা ছাড়া হলিউডে পা রাখতে চলেছেন ‘গঙ্গুবাই’। গ্যাল গ্যাডট এবং জেমি ডরনানের সঙ্গে তাঁর প্রথম হলি ছবি ‘দ্য হার্ট অব স্টোন’ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

বুধবার সকালে কর্ণ জানিয়েছিলেন, ‘নমস্কার, ষষ্ঠ সিজন ধরে ‘কফি উইথ কর্ণ’ আমার এবং আপনার জীবনের অংশ হয়ে উঠেছিল। পপ সংস্কৃতির ইতিহাসে এই অনুষ্ঠানের অবদান রয়েছে বলেই আমার বিশ্বাস। তাই দুঃখের সঙ্গে জানাচ্ছি, ‘কফি উইথ কর্ণ’ আর ফিরবে না...।’ তাতে মাথায় আকাশ ভেঙে পড়ে ভক্তদের।

কিন্তু বুধবার সন্ধ্যায় সেই বাক্যটি শে‌ষ করে মন জুড়লেন ভক্তদের। লিখলেন, ‘‘কফি উইথ কর্ণ’ আর ফিরবে না...টেলিভিশনের পর্দায়। ফিরবে ওটিটি প্ল্যাটফর্মে। ‘ডিজনি প্লাস হটস্টার’-এ। থাকবে খেলাধুলো। মিলবে বিভিন্ন গুঞ্জনের উত্তর। প্রেম এবং ক্ষতি নিয়েও গভীর আলোচনা হবে। গত কয়েক বছরে আমাদের জীবনে যা ঘটেছে, তা উঠে আসবে নানা কথোপকথনে।’ জানালেন, খুব তাড়াতাড়ি বলিউডের এই ‘চ্যাট শো’-এর সপ্তম সিজন নিয়ে আসতে চলেছেন তিনি।

Koffee With Karan Karan Johar Hotstar Alia Bhatt Ranveer Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy