Advertisement
E-Paper

Kriti Sanon: ভুতুড়ে কাণ্ড ‘দিলওয়ালে’র শ্যুটে, অশরীরী অস্তিত্ব টের পান কৃতীর রূপটান শিল্পী!

একাধিক ছবিতে বারবারই উঠে এসেছে গা ছমছমে অশরীরী কাণ্ডকারখানা। কিন্তু বাস্তবেও যদি তেমনটাই হয়? বিভিন্ন সময়ে স্টুডিয়ো-আউটডোরে ভুতুড়ে অভিজ্ঞতার কথা বলেন টলিউডের তারকারা অনেকেই। বলি পাড়াও ব্যতিক্রম নয়। তেমনই এক ঘটনার কথা শোনালেন বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ১১:৫৭
ভুতুড়ে কাণ্ড কৃতীর শ্যুটিংয়ে!

ভুতুড়ে কাণ্ড কৃতীর শ্যুটিংয়ে!

শ্যুটিংয়ে ভূতের উপদ্রবের গল্পে শুরু হয়েছিল জনপ্রিয় বাংলা ছবি ‘ভূতের ভবিষ্যৎ’। বলিউড ছবিতেও বারবারই উঠে এসেছে গা ছমছমে অশরীরী কাণ্ডকারখানা। কিন্তু বাস্তবেও যদি তেমনটাই হয়? বিভিন্ন সময়ে স্টুডিয়ো-আউটডোরে ভুতুড়ে অভিজ্ঞতার কথা বলেন টলিউডের তারকারা অনেকেই। বলি পাড়াও ব্যতিক্রম নয়। এ বার তেমনই এক ঘটনার কথা শোনালেন বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন। তবে তিনি নন, শ্যুটিংয়ে ভুতুড়ে কাণ্ডের সাক্ষী হয়েছিলেন তাঁর রূপটান শিল্পী।

এক সাক্ষাৎকারে সেই গা শিরশিরে অভিজ্ঞতার কথা জানান কৃতী। ২০১৫ সালে মুক্তি পায় রোহিত শেট্টির ছবি ‘দিলওয়ালে’। তারই সেটে ভুতুড়ে কাণ্ডের সাক্ষী হয়েছিলেন কৃতীর রূপটান শিল্পী। অভিনেত্রীর কথায়, ‘‘নিজের হোটেলের ঘরে অশরীরী অস্তিত্ব টের পেয়েছিল আমার রূপটান শিল্পী। একটা বডি লোশনের শিশি যত বার ও টেবিলে তুলে রাখছিল, তত বারই কী করে যেন সেটা ফের মাটিতে পড়ে যাচ্ছিল! অথচ না টেবিল নড়ছে, না হাওয়া দিচ্ছে! ও ভয়ে শিউরে ওঠে। রাতেও ফের অনুভব করে, কে যেন ওকে ধাক্কা দিচ্ছে। অথচ আশপাশে কেউ কোত্থাও নেই! এই পরের ঘটনাটায় আমরা বাকিরাও খুব ভয় পেয়ে গিয়েছিলাম!’’

‘বরিলি কী বরফি’র নায়িকা কৃতীকে শেষ বার দেখা গিয়েছে ‘বচ্চন পাণ্ডে’ ছবিতে, অক্ষয় কুমারের সঙ্গে। এর পরে দক্ষিণী তারকা প্রভাস এবং সইফ আলি খানের সঙ্গে তাঁকে দেখা যাবে ‘আদিপুরুষ’-এ। কৃতী কাজ করেছেন বরুণ ধবনের বিপরীতে ‘ভেড়িয়া’ এবং টাইগার শ্রফের বিপরীতে ‘গণপত’ ছবিতেও।

Kriti Sanon Film Shooting Spooky Place
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy