Advertisement
E-Paper

১৯ বছর বয়সে ধর্ষিত হয়ে সন্তানসম্ভবা, অন্ধকার অতীত নিয়ে মুখ খুললেন লেডি গাগা

কাজের সূত্রে এক প্রযোজকের কাছে গিয়েছিলেন গায়িকা। সেই প্রযোজক তাঁকে নগ্ন হওয়ার প্রস্তাব দেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মে ২০২১ ২০:৫৬
লেডি গাগা।

লেডি গাগা।

১৯ বছর বয়সে ধর্ষিত হয়েছিলেন হলিউডের বিখ্যাত গায়িকা লেডি গাগা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই সে কথা প্রকাশ্যে আনেন তিনি।

কাজের সূত্রে এক প্রযোজকের কাছে গিয়েছিলেন গায়িকা। সেই প্রযোজক তাঁকে নগ্ন হওয়ার প্রস্তাব দেন। প্রযোজকের কথায় গায়িকা রাজি না হলে, তাঁর সব গানের রেকর্ড পুড়িয়ে ফেলার হুমকি দেন তিনি।

এর পরেই জোরপূর্বক লেডি গাগার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সেই প্রযোজক। গাগা জানিয়েছেন, বহু মাস স্টুডিয়োতে আটক করে রাখা হয় তাঁকে। তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি থাকে। সন্তানসম্ভবা হয়ে পড়েন তিনি। সেই অবস্থায় তাঁর মা-বাবার বাড়ির সামনে তাঁকে ফেলে দিয়ে যান সেই প্রযোজক।

তিনি বলেন, “আমি মানসিক ভাবে ভেঙে পড়ি। এই ঘটনার পর দু’বছর নিজের মধ্যে ছিলাম না।” এর পরের সব ঘটনা পরম্পরা তাঁর ভাল করে মনেও নেই। শারীরিক ও মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে তাঁর দীর্ঘ সময় লাগে। গাগা অবশ্য সেই প্রযোজকের নাম প্রকাশ্যে আনেননি।

এর পর একাধিক সম্পর্কে জড়ান গায়িকা। তবে কোনওটিই স্থায়ী হয়নি। বর্তমানে মাইকেল পোলানস্কি নামের এক উদ্যোগপতির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।

Singer hollywood lady gaga
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy