Advertisement
E-Paper

‘কখনও কোনও সুযোগ নেয়নি’, অক্ষয়ের সঙ্গে প্রিয়ঙ্কার একদা প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লারা দত্ত

এক সময় নাকি স্ত্রী টুইঙ্কল খন্নার চাপে প্রিয়ঙ্কার সঙ্গে ছবি করা কমিয়ে দেন অক্ষয়। এ বার অক্ষয়ের দরাজ প্রশংসা করলেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী লারা দত্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২০:৪৭
Lara Dutta Shares Akshay Kumar never take Advantage of her or Priyanka Chopra

অক্ষয়ের প্রশংসায় পঞ্চমুখ লারা। ছবি: সংগৃহীত।

মোট পাঁচটা ছবি তাঁরা একসঙ্গে করেন। প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে অক্ষয় কুমার শেষ ছবি করেছেন ২০০৫ সালে। তার আগে থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে। প্রকাশ্যে আসে তাঁদের ঘনিষ্ঠতার খবরও। সে সময় নাকি স্ত্রী টুইঙ্কল খন্নার চাপে প্রিয়ঙ্কার সঙ্গে ছবি করা কমিয়ে দেন অক্ষয়। এ বার অক্ষয়ের দরাজ প্রশংসা করলেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী লারা দত্ত। তিনি সরাসরি জানান, অক্ষয় কখনও তাঁর কিংবা প্রিয়ঙ্কার কাছে সুযোগ নেননি।

লারা ও প্রিয়ঙ্কা একই বছর সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হন। তাঁদের দু’জনেরই প্রথম ছবি অক্ষয় কুমারের সঙ্গে। তখন লারা ও প্রিয়ঙ্কা নবাগত। অক্ষয় অভিজ্ঞ অভিনেতা। লারার কথায়, ‘‘আমরা দু-চোখে অনেক স্বপ্ন নিয়ে সিনেমায় এসেছিলাম। সেই সময় আমাদের ইচ্ছে অনেক। কিন্তু দিশার অভাব ছিল। অক্ষয় সেই দিশাটাই আমাদের দেখিয়েছিল। অক্ষয় প্রকৃত বন্ধু। ওই ছবির সেটে এক মুহূর্তের জন্য অস্বস্তি হয়নি কখনও। আমাদের সব সময় দারুণ একটা পরিবেশ দেওয়া হয়েছিল। অক্ষয় যে ভাবে আমাদের দিশা দেখেয়েছে, তার জন্য বাড়তি কোনও সুযোগ কিন্ত কখনও নেয়নি।’’

একই সঙ্গে লারা জানান, অক্ষয় একজন অত্যন্ত বাস্তববাদী মানুষ। ব্যবসাটা হাতের তালুর মতো চেনেন, তিনি জানেন কোনটা কাজে দেয়, কোনটা নয়। লারা তাঁর জীবনে এগিয়ে চলার পিছনে কৃতিত্বের অনেকটাই দিতে চান অক্ষয়কে। এমনিতেই অক্ষয়ের একাধিক নারীসঙ্গ নিয়ে দুর্নাম রয়েছে। বকলমে বন্ধুর সেই দুর্নাম ঘোচানোর কি চেষ্টা করলেন লারা?

Advertisement
Lara Dutta Akshay Kumar Priyanka Chopra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy