Advertisement
E-Paper

মেয়ের ‘খুন’-এ সিবিআই তদন্তের দাবি প্রয়াত অভিনেত্রী আকাঙ্ক্ষার মায়ের, পাশে বৃহন্নলারাও

গত ২৬ মার্চ বারাণসীর সারনাথের কাছে একটি হোটেলের ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের। মেয়ের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি অভিনেত্রীর মায়ের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৩ ১৯:১৩
Image of Akanksha Dubey.

আকাঙ্ক্ষা দুবের মৃত্যু ঘিরে ঘনাতে থাকে রহস্য। ছবি: সংগৃহীত।

গত ২৬ মার্চ বারাণসীর সারনাথের কাছে একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত দেহ। আপাতদৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলেও এই মৃত্যু ঘিরে ঘনাতে থাকে রহস্য। অভিযোগ ওঠে আকাঙ্ক্ষা দুবের সহ-অভিনেতা সমর সিংহের বিরুদ্ধে। তাঁর ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন প্রয়াত অভিনেত্রীর মা। এ বার মেয়ের মৃত্যুর রহস্যভেদে সিবিআই তদন্তের দাবি জানালেন তিনি। আকাঙ্ক্ষার মায়ের এই দাবিতে তাঁর পাশে দাঁড়ালেন বৃহন্নলারা। সম্প্রতি বারাণসীতে পুলিশ কমিশনারের অফিসের সামনে আকাঙ্ক্ষার মায়ের সঙ্গে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।

ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মৃত্যুর তদন্তে নেমে জানতে পারা যায়, অভিনেত্রীর মৃত্যুর আগে এক ব্যক্তি তাঁর সহ্গে দেখা করতে আসেন। তিনি মাত্র ১৭ মিনিট ছিলেন। তার কিছু ক্ষণের মধ্যেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আকাঙ্ক্ষাকে। শুধু তা-ই নয়, আকাঙ্ক্ষার মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী অভিনেত্রীর কব্জিতে ক্ষতের চিহ্ন মেলে। এ ছাড়াও তাঁর যকৃতে পাওয়া গিয়েছিল অজ্ঞাত তরল, যার রং বাদামি। ওই তরলের পরিমাণ প্রায় ২০ মিলিলিটারের মতো। অভিনেত্রীর পেটে মিউকাস মেমব্রেনের সন্ধানও মিলেছিল। তবে মাদক জাতীয় কোনও কিছুর সন্ধান মেলেনি আকাঙ্ক্ষার শরীরে।

আগেই মেয়ের প্রেমিক সমর সিংহ ও তাঁর দাদার নামে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন আকাঙ্ক্ষার মা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও চিঠি লিখেছিলেন তিনি। তাঁর মেয়ে আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে বলে চিঠিতে দাবি করেন আকাঙ্ক্ষার মা। এমনকি, আকাঙ্ক্ষার কাকা ও কাকিমার অভিযোগ, বহু দিন ধরেই সমর সিংহ ও তাঁর ভাই সঞ্জয় সিংহ নাকি অভিনেত্রীকে প্রাণে মারার হুমকি দিচ্ছিলেন। বড়সড় অঙ্কের টাকাও নাকি দাবি করেন দু’ ভাই। তদন্তে নামলেও এখনও আকাঙ্ক্ষার মৃত্যু নিয়ে ধন্দে বারাণসী পুলিশ। আকাঙ্ক্ষার মৃত্যুর আগে ১৭ মিনিটের সিসিটিভি ফুটেজের গরমিল নাকি ঘটনাকে আরও জটিল করেছে। মৃত্যুর আগে ইনস্টাগ্রাম লাইভে এসে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল ভোজপুরি অভিনেত্রীকে।

Akanksha Dubey Bhojpuri Celeb Gossip CBI Investigation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy