Advertisement
E-Paper

Shah rukh Khan: মহিলাদের স্তন ছাড়া আর কি কোনও আলোচনার বিষয় নেই পুরুষদের? ক্ষুব্ধ শাহরুখ

অবসর সময়ে যৌনগন্ধী আলোচনা ছাড়া পুরুষদের যেন কোনও কাজ নেই! তাই পুরুষদের সঙ্গ এড়িয়ে চলেন বাদশা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০২২ ২০:৫৮
নতুন প্রজন্মের পুরুষদের যৌনতা-সর্বস্ব আলোচনা তাঁকে অবাক করে

নতুন প্রজন্মের পুরুষদের যৌনতা-সর্বস্ব আলোচনা তাঁকে অবাক করে

সাধে কি বলে তিনি কিং খান! বরাবরই সোজাসাপ্টা কথা এবং ব্যক্তিত্বে রাজার মতো সকলের মন জয় করে আসছেন শাহরুখ খান। বিশেষত মহিলাদের। কিন্তু তার জন্য রমণীমোহন কৌশলে মেতে থাকতে হয়নি তাঁকে। দিনভর মজে থাকতে হয়নি যৌনগন্ধী আলোচনাতেও। এখনকার সমাজ, নতুন প্রজন্মের পুরুষদের যৌনতা-সর্বস্ব আলোচনা তাই তাঁকে অবাক করে। নিজেই বললেন বলিউডের ‘বাদশা’।

আগেও একটি সাক্ষাৎকারে কিশোরদের আলোচনার বিষয় নিয়ে সরব হয়েছিলেন অভিনেতা। সম্প্রতি আবারও ক্ষোভ উগরে দিলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর নায়ক। বললেন, "আমার আজকাল বিরক্ত লাগে পুরুষদের সঙ্গে কথা বলতে। টাকা বাড়ানোর ছক, ব্যবসার চক্র আর কুৎসিত যৌন লালসা ছাড়া তাঁদের মধ্যে কিছুই দেখি না। বেশির ভাগেরই পছন্দের আলোচনার বিষয় মেয়েদের স্তন। তার আকার কেমন, কত বড় বা ছোট!’’ বলিউড তারকার দাবি, ‘‘আরে, মহিলাদের স্তনের বাইরেও তো একটা জগৎ রয়েছে! সেটা কি আদৌ তাঁরা জানেন?’’

তার চেয়ে বরং মহিলাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন শাহরুখ। কিং খানের মতে, অনেক শালীন, সুন্দর এবং বৈচিত্র্যপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় মাতেন মহিলারা। শুধু তাই নয়, ছোটদের সঙ্গও উপভোগ করেন তিনি। অভিনেতা জানান, ছেলে বা মেয়ের বন্ধুরা এলে তিনি প্রাণ খুলে আড্ডা দেন। কিন্তু ওই যে! যখনই দেখেন অল্পবয়সি ছেলেরাও সেই একই আলোচনার পাকে তলিয়ে যাচ্ছে, অসহায় লাগে শাহরুখের। সমাজের এই চেহারা দেখে তিনি অত্যন্ত মর্মাহত বলে জানান শাহরুখ।

আপাতত নিজের পরবর্তী ছবির প্রস্তুতি নিচ্ছেন ‘বাদশা’। বহু দিন পর পর্দায় ফিরছেন ‘পাঠান’ ছবিতে। ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে সেই ছবি। সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের মতো অভিনেতারাও।

Shah Rukh Khan Women's breasts men
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy