Advertisement
E-Paper

Kangana Ranaut-Sanjay Leela Bhansali: তুমি গিরগিটি নাকি? আমায় সটান জিজ্ঞেস করেন ভন্সালী: কঙ্গনা

সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে প্রথম দেখা। কঙ্গনাকে পরিচালকের প্রথম প্রশ্ন, ‘‘তুমি কি গিরগিটি?’ কিন্তু কেন এমন বললেন সঞ্জয়?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৯:৫৮
কঙ্গনাকে চমকে দিয়েছিলেন ভন্সালী!

কঙ্গনাকে চমকে দিয়েছিলেন ভন্সালী!

তখন বলিউডে প্রায় নতুন কঙ্গনা রানাউত। ‘গ্যাংস্টার’ও করা হয়নি। শুরুর সেই দিনগুলোতে ‘কুইন’-এর পাশে দাঁড়িয়েছিলেন ‘ভাইজান’। সলমন খানই নাকি কঙ্গনাকে পাঠান সঞ্জয় লীলা ভন্সালীর কাছে। সেই মতোই কঙ্গনাও হাজির ‘হম দিল দে চুকে সনম’-এর পরিচালকের কাছে। জানতেন না, পরিচালকের প্রশ্ন আসবে বাউন্সার হয়ে!

ভন্সালীর ছবিতে কাজের খোঁজে যাচ্ছেন। তাই নিজের ছবির একটি পোর্টফোলিও হাতে গিয়েছিলেন অভিনেত্রী। তার এক একটায় এক এক রকম সাজে তিনি। পরিচালক পোর্টফোলিও উল্টেপাল্টে দেখতে থাকেন। আর তার পরেই সটান প্রশ্ন— ‘তুমি কি গিরগিটি নাকি?’

কঙ্গনা স্তম্ভিত! ‘ধাকড়’-এর নায়িকার কথায়, ‘‘সঞ্জয় তার পরেই বলেন, এক একটা ছবিতে তোমায় এক এক রকম দেখাচ্ছে। একদম রং বদল! আমি পাল্টা প্রশ্ন করি, সেটা কি ভাল না খারাপ? উনি বলেন, তা জানি না, তুমি নিজেই বুঝতে পারবে!’’

তার পর কেটে গিয়েছে প্রায় দেড় দশক। ‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’, ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’ ও তার সিক্যুয়েল কিংবা ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’— একের পর এক ছবিতে সত্যিই নানা রঙের এক এক অবতারে পর্দায় হাজির হয়েছেন কঙ্গনা। সাম্প্রতিকতম ছবি ‘ধাকড়’-এও তাঁকে দেখা যাচ্ছে পুরোপুরি ভিন্ন স্বাদের চরিত্রে। কড়া হাতে দুষ্টের দমন করা ‘এজেন্ট অগ্নি’র ভূমিকায়।

kangana ranaut Sanjay Leela Bhansali Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy