Advertisement
E-Paper

মেয়ের কারণে লজ্জিত মনোজ বাজপেয়ী, পরিবারের গোপন কথা ফাঁস করলেন অভিনেতা

নিজের কাজের ক্ষেত্র থেকে পরিবারকে দূরেই রেখেছেন অভিনেতা। তবে এ বার কিশোরী মেয়ে আভাকে নিয়ে কেন লজ্জায় পড়লেন বাবা মনোজ?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৩:১৮
Manoj Bajpayee with his daughter

মেয়ের যে স্বভাবের কারণে লজ্জায় মাথা হেট হয়ে যায় মনোজের। ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম নামজাদা তারকা মনোজ বাজপেয়ী। বলিউডে বাণিজ্যিক ছবির গতে বাঁধা রাস্তায় না হেঁটে প্রথম থেকেই তৈরি করেছেন নিজস্ব ঘরানা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবিটি। মনোজের অভিনয় এই ছবিতে মন ছুঁয়ে গিয়েছে দর্শকের। স্ত্রী শাবানা ও মেয়ে আভাকে নিয়ে সংসার। যদিও পরিবারকে বরাবরই দূরেই রেখেছেন নিজের কাজের ক্ষেত্র থেকে। তবে এ বার অন্য পথে হাঁটলেন অভিনেতা। পরিবারের অন্দরের কথা ফাঁস করলেন প্রকাশ্যে। জানালেন মেয়ের কারণে নাকি মাথা নত হয়ে গিয়েছিল তাঁর।

কিশোরী মেয়ে আভাকে নিয়ে চিন্তার অন্ত নেই বাবা মনোজের। মেয়ে নাকি একেবারেই হিন্দি বলতে পারে না। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘‘আমার মেয়ে একেবারেই ইংরেজ হয়ে গিয়েছে। একেবারেই হিন্দি কথা বলে না।’’ মেয়ের শিক্ষক রীতিমতো নালিশও করে। মনোজ জানান, ‘‘মেয়ের এক শিক্ষক আমাকে ফোন করে জানায় আভার হিন্দি না বলার কথা। শুনেই মাথা নত হয়ে যাচ্ছিল। খুব লজ্জিত বোধ করছিলাম, বোকা দিই। তবে হিন্দি সিনেমা ওঁর বেশ পছন্দ। এখন সে সব দেখার অভ্যাস করছে।’’ তবে মেয়ে যে খুব মিশুকে, সে কথা জানান অভিনেতা। ‘বাগী ২’ ছবির সেটে এক মুহূর্তে টাইগার শ্রফের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলেন। তবে কি বাবার মতো অভিনয় করবেন আভা? সে বিষয়ে মুখ খুলতে চাননি খ্যাতনামী বাবা।

Manoj Bajpayee Bollywood Actor Embarrassment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy