Advertisement
E-Paper

ট্রাক্টর পিষে দিল বাইককে, রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত টেলি অভিনেত্রী

শনিবার রাতে ট্রাক্টর ও বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। বয়স হয়েছিল মাত্র ৩২। তাঁর মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র দুনিয়ায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২২ ১৭:৫৯
অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া।

অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া। ছবি সংগৃহীত।

বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল মরাঠি অভিনেত্রীর। শনিবার রাতে মহারাষ্ট্রের কোলাপুরের কাছে সাংলি-কোলাপুর রাস্তায় বাইকের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হয়েছে মরাঠি অভিনেত্রী কল্যাণী কুরালে যাদবের। তাঁর বয়স হয়েছিল ৩২। অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া মরাঠি চলচ্চিত্র দুনিয়ায়।

‘তুজ্যত জীব রঙ্গালা’ ধারাবাহিকে দেখা যেত ওই অভিনেত্রীকে। সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার রাত ১১টায় দুর্ঘটনা ঘটে। সম্প্রতি হালোন্দি এলাকায় একটি রেস্তরাঁ খুলেছিলেন কল্যাণী। সেই রেস্তরাঁ বন্ধ করে নিজেই বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। সে সময়ই একটি ট্রাক্টরের সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লাগে।

জখম অবস্থায় অভিনেত্রীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাক্টর চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁকে আটক করা হয়েছে। কোলাপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, ট্রাক্টর চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও মোটর ভেহিক্যালস আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।

Accident tv actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy