Advertisement
E-Paper

শখ মেটাতে গিয়ে মাত্র ২৩ বছরে প্রাণ গেল খ্যাতনামী মডেলের

সম্প্রতি ইংল্যান্ডে যান নিজের অভিনয় জীবনে গতি আনতে। তবে শখের কারণে অকালমৃত্যু হল এই মডেলের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মে ২০২৩ ১৩:১০
Miss Universe finalist sienna weir lost her life at the age of 23

অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা ওয়্যার। ছবি: সংগৃহীত।

আদ্যোপান্ত শহুরে মেয়ে। তবু গ্রামের জীবনের প্রতি ছিল অমোঘ টান। ঘোড়ায় চড়তে ভালবাসতেন। সেই ঘোড়া থেকেই উল্টে পড়ে গেলেন অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা ওয়্যার। তিনি বিশ্বের প্রথম সারির সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এমনকি, শেষ তিন জনের এক জনও ছিলেন। আচমকা এমন দুর্ঘটনার পর কোমায় চলে যান তিনি। রাখা হয় লাইফ সাপোর্টে।

অষ্ট্রেলিয়ার পোলো খেলার মাঠে ঘোড়ায় চড়ে সওয়ারিতে বেরোন। সেখানেই ঘোড়া থেকে পড়ে যান। বেশ কয়েক দিন লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। কিন্তু চিকিৎসকরা আশার আলো দেখতে পাচ্ছিলেন না। কোনও রকমের উন্নতি দেখছিলেন না চিকিৎসকরা। শেষমেশ পরিবারের সিদ্ধান্তেই খুলে দেওয়া হয় তাঁর লাইফ সাপোর্ট। মডেল হওয়ার পাশপাশি অভিনয়েও বিশেষ আগ্রহ ছিল তাঁর। অভিনয় জীবনে গতি আনতে অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি পাড়ি দেন ইংল্যান্ডে। সেখানেই পরিবারের সঙ্গে থাকার পরিকল্পনাও করেন তিনি। তবে সে সব স্বপ্ন অধরাই রয়ে গেল। মাত্র ২৩ বছর বয়সে প্রাণ গেল এই মডেলের।

model Death Australia Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy