Advertisement
E-Paper

‘আমি সারাজীবনের মতো তোমাকে পেলাম’, ইস্কন মন্দিরে বসে মৌনী ও দিশার পোস্ট নিয়ে হইচই, কিসের ইঙ্গিত?

নেটপাড়ার লোকজন মৌনী ও সূরজের সম্পর্ক ভাঙার নেপথ্যে দায়ী করেছেন মৌনীর প্রিয় বান্ধবী দিশা পটানীকে। এ বার একটি পোস্ট ঘিরে হইচই সমাজমাধ্যমে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৮:১৫
(বাঁ দিকে) দিশা পটানী, (ডান দিকে) মৌনী রায়।

(বাঁ দিকে) দিশা পটানী, (ডান দিকে) মৌনী রায়। ছবি: সংগৃহীত।

সম্প্রতি অভিনেত্রী মৌনী রায় ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার যৌথ ভাবে ঘোষণা করেছেন যে, তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। এ-ও জানা গিয়েছে, মৌনীকে নাকি আসলে বিয়েই করতে চাননি সূরজ। এ ছাড়া তাঁদের সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন। অন্য দিকে, লোকজন তাঁদের সম্পর্ক ভাঙার নেপথ্যে দায়ী করেছেন মৌনীর প্রিয় বান্ধবী দিশা পটানীকে। সেই সূত্রেই এ বার একটি পোস্ট ঘিরে হইচই সমাজমাধ্যমে।

একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ইস্কন মন্দিরে বসে আছেন মৌনী ও দিশা। নেটপাড়ার একাংশের দাবি, মৌনী নাকি দিশাকে নিয়ে পোস্ট করে লেখেন, ‘‘জীবনের একটা অধ্যায় শেষ। আমি আমার সারাজীবনের মতো সঙ্গিনীকে পেলাম। এ বার আমাদের ভালবাসা পূর্ণতা পাবে। এ বার সারাজীবনের মতো একসঙ্গে থাকা শুরু করব।’’ এই পোস্টের সত্যটা নিয়ে প্রশ্ন ওঠে। তাতেই জানা যায়, দিশা ও মৌনীর ছবিটি ২০২৫ সালের। দিশার জন্মদিনে তোলা। যদিও লেখাটা একেবারেই বিকৃত করে ছড়ানো হয়েছে।

রংমিলান্তি পোশাকে দিশা ও মৌনী।

রংমিলান্তি পোশাকে দিশা ও মৌনী।

অনেকের মতে মৌনী ও দিশার সম্পর্ক নাকি বন্ধুত্বের থেকেও গভীর। সেটাই নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও মাঝে দিশার সঙ্গে পঞ্জাবি গায়ক তলবিন্দরের প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও তার পরেও দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটাগরিকেরা। অন্য দিকে, বৃহস্পতিবার সমাজমাধ্যমের পাতায় মৌনী বিবৃতি দিয়ে সকলকে অনুরোধ করেন, তাঁদের নিয়ে যেন কোনও ধরনের বিভ্রান্তিমূলক খবর না ছড়ায়। এই মহূর্তে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য গোপনীয়তা দাবি করেছেন তাঁরা।

Mouni Roy Disha Patani Bollywood Gossip Bollywood Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy