Advertisement
E-Paper

অভিনবের পাজামার দড়ি খুলে দিয়েছিলেন রাখি, ‘মিটু’-র পাল্টা ‘হিটু’-র দাবি নেটাগরিকদের

নেটাগরিকদের দাবি, ‘এক জন পুরুষকে যৌন হেনস্থা করা হচ্ছে বিগ বসে। এ সব সস্তা বিনোদন বন্ধ হোক’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ১৪:১৮
রাখি সবন্ত  ও অভিনব শুক্ল

রাখি সবন্ত ও অভিনব শুক্ল

অভিনবের পাজামার দড়ি টেনে খুলে দিয়েছেন রাখি সবন্ত। এ বার চুপ থাকতে পারলেন না অভিনব শুক্ল ও তাঁর স্ত্রী রুবিনা দিলায়ক। ‘সস্তার বিনোদন’ বন্ধ করুক রাখি সবন্ত, দাবি রুবিনার। রাখির বিরুদ্ধে অভিযোগ আনলেন রুবিনা ও অভিনব। জানালেন, রাখির দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছেন অভিনব। এই ধরনের বিনোদন চলতে থাকলে বাড়ি ছাড়তে প্রস্তুত অভিনব।

এর আগে একাধিক বার অভিনবকে ‘জ্বালাতন’ করেছেন রাখি। তাঁর প্রেমে পড়েছেন বলে দাবি রাখি সবন্তের। রাখির নানা আবদার সহ্য করেছেন অভিনব শুক্ল। বিনোদনের খাতিরে কিছুই বলেননি তাঁকে। অভিনবের হাতে শাড়ি পরা থেকে শুরু করে তাঁর সন্তানের মা হতে চাওয়া, কিছুই বাদ দেননি রাখি। এমনকি সম্প্রতি অভিনবের অন্তর্বাস কেচে দেবেন বলে বায়না করেছিলেন। অভিনব তাতে রাজি না হওয়ায় অন্তর্বাস কেটে কুচি করে দিয়েছেন রাখি। সেই থেকে ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে দম্পতির। এ বারে রুবিনা সোজা সাপ্টা সাবধানবাণী দিয়েছেন রাখিকে। তাও রাখি তা মানবেন না বলেই জানিয়ে দিয়েছেন।

বিগ বস ঘরের ঘটনাবলীর জেরে উত্তাল হল নেটদুনিয়া। নেটাগরিকদের দাবি, ‘এক জন পুরুষকে যৌন হেনস্থা করা হচ্ছে বিগ বসে। এ সব সস্তা বিনোদন বন্ধ হোক’। একই সঙ্গে টুইটারে ট্রেন্ড শুরু হয়েছে হ্যাশট্যাগ ‘হিটু’। নেটাগরিকদের টুইট থেকে স্পষ্ট, তাঁরা চান, রাখিকে এ বার বিগ বস থেকে বের করে দেওয়া হোক। নয়তো ‘বিগ বস’-কে বয়কট করা হবে। কারও কারও মতে, ‘আমরা সমস্ত লিঙ্গের সমান অধিকার চাই। পুরুষদের উপরও যৌন নিগ্রহ হয়। এটা তারই প্রমাণ। তাই হিটু আন্দোলন শুরু হোক।’

‘বিগ বস’ কর্তৃপক্ষ আপাতত প্রকাশ্যে মুখ খোলেননি এ বিষয়ে।

twitter Rakhi Sawant Bigg Boss 14 Abhinav Shukla Rubina Dilaik
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy