Advertisement
E-Paper

‘৩ নম্বর বিয়ে’ সেরে ফেলল নিখিল-শ্যামার মেয়ে কৃষ্ণা?

বিয়ে হয়ে গেল সৌমি চট্টোপাধ্যায়ের! তাও আবার এটা নাকি তাঁর ৩ নম্বর বিয়ে। যাঁকে বিয়ে করলেন তাঁর এটা কত নম্বর, জানেন?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ১৩:১২
নিখিল-শ্যামার মেয়ে কৃষ্ণার বিয়ে!

নিখিল-শ্যামার মেয়ে কৃষ্ণার বিয়ে!

বিয়ে হয়ে গেল সৌমি চট্টোপাধ্যায়ের! তাও আবার এটা নাকি তাঁর ৩ নম্বর বিয়ে। যাঁকে বিয়ে করলেন তাঁর এটা কত নম্বর, জানেন? সৌমি নিজেই জানিয়েছেন, ‘যাকে করলাম, তার নাকি এটা ৬ নম্বর বিয়ে’! স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তাও লুকোতে পারেননি, ‘কি জানি কপালে কি লেখা আছে’!

সত্যিই এই নিয়ে ৩ বার বিয়ে হল সৌমির? জনৈক নেটাগরিক এই রহস্য ভেদ করেছেন। মন্তব্য বিভাগে তিনি লিখেছেন, ‘কৃষ্ণকলি’র আগে সৌমি অভিনয় করেছেন ‘দীপাবলির সাতকাহন’, ‘কপালকুন্ডলা’য়। চিত্রনাট্য অনুযায়ী সেই দুটো ধারাবাহিকেও সৌমির বিয়ে দেখানো হয়েছে। সেই অনুযায়ী ‘কৃষ্ণকলি’র বিয়ে পর্দায় সৌমির ‘৩ নম্বর’ বিয়ে বইকি! তার পরেই সেই নেটাগরিক শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘এ রকম আরও অনেক বার বিয়ে হোক অন স্ক্রিনে। আর একবার অফ স্ক্রিনে’। কেউ কেউ রীতিমতো অনুযোগ জানিয়েছেন, ‘আমার ক্রাশকে তুমি বিয়ে করে নিলে!’

মাত্র ১ দিন আগে বিয়ে হয়েছে নিখিল-শ্যামার অনস্ক্রিন মেয়ে ‘কৃষ্ণা’ ওরফে সৌমির। শ্যামা সবার সামনে নিয়ে আসছে মেয়ে-জামাইকে। নেটমাধ্যমে ভাইরাল এই দৃশ্য। ছবি বলছে, হুবহু যেন নিখিল-শ্যামার রেপ্লিকা তাদের মেয়ে-জামাই। কার সঙ্গে বিয়ে হল কৃষ্ণার? গল্প বলছে, নিখিলের মাসতুতো বোন রাধারানির ভাসুরের ছেলে অনিরুদ্ধ, নিখিল-শ্যামার জামাই। বিলেত ফেরত অনিরুদ্ধ প্রথম দেখাতেই মন দিয়ে ফেলে কৃষ্ণাকে। যদিও তার প্রতি আকৃষ্ট হয়েছিল অশোক-দিশার মেয়ে মুন্নিও। সৌমি নিজেও সেই মুহূর্তে শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম পেজে। সঙ্গে মুচমুচে ক্যাপশন। অনিরুদ্ধর ভূমিকায় অভিনয় করছেন রৌনক দে ভৌমিক।

৩ বছরের ধরে চলছে জি বাংলার ‘কৃষ্ণকলি’। সবার দুরন্ত অভিনয় আর টানটান চিত্রনাট্যের জোরে জনপ্রিয়তায় ভাটার টান নেই। বরং ঘুরিয়ে ফিরিয়ে রেটিং চার্টের প্রথম ৫-এর মধ্যেই থাকে এই ধারাবাহিক। গত বছরে প্রথম বড় পরিবর্তন দেখা যায় মেগায়। ১৮ বছর এগিয়ে যায় ধারাবাহিক। নিখিল-শ্যামার মেয়ে কৃষ্ণা আসে দর্শকদের সামনে। সেই সময় মা-মেয়ে বারাণসীর বাসিন্দা। দুর্ঘটনায় শ্যামা হারিয়েছে স্মৃতি। পরে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে তার মনে পড়ে যায় সব কিছু। প্রচুর ঝড় বয়ে যায় কৃষ্ণার উপর দিয়েও।

এই বিয়ে কি কৃষ্ণার জীবনে শান্তি ফিরিয়ে আনবে? নাকি গানের প্রতিযোগিতাকে কেন্দ্র করে আবারও রাধারানির কোপে পড়বে সে? উত্তর দেবে মেগার নতুন পর্ব।

Mega Serial Krishnakoli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy