Advertisement
E-Paper

Aryan Khan: পায়েস খাব না, রান্নাও করব না! আরিয়ান না ফেরা পর্যন্ত গৌরীর ধনুকভাঙা পণ

আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই হতাশায় ভুগছেন গৌরী। বিশেষ ধার্মিক না হয়েও দিনের একটি বিশেষ সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১০:৩১
আরিয়ান না ফেরা পর্যন্ত পায়েস খাবেন না গৌরী খান।

আরিয়ান না ফেরা পর্যন্ত পায়েস খাবেন না গৌরী খান। —ফাইল চিত্র

দু' সপ্তাহ হতে চলল। কারাগারে বন্দি আরিয়ান খান। একাধিক বার জামিনের আবেদন খারিজ করেছে আদালত। শাহরুখ-পুত্রের পক্ষে কোনও যুক্তিই ধোপে টেকেনি সেখানে। কিন্তু তবু আশা ছাড়তে নারাজ শাহরুখ এবং গৌরী। তাঁদের বিশ্বাস, ছেলে বাড়িতেই দীপাবলি উদযাপন করবে।

ছেলের জন্য নবরাত্রিতে উপোস করেছিলেন গৌরী। আরিয়ান না ফেরা পর্যন্ত কোনও রকম মিষ্টি তৈরি করবেন না। 'মন্নত'-এর কর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন তিনি। খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, এক কর্মীকে মধ্যাহ্নভোজের জন্য পায়েস রান্না করতে দেখে তড়িঘড়ি তাঁকে আটকে দেন গৌরী। এর পরেই নির্দেশ দেন, আরিয়ানের অনুপস্থিতিতে কোনও মিষ্টি তৈরি করা হবে না।

আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই হতাশায় ভুগছেন গৌরী। সব কাজও আপাতত স্থগিত রেখেছেন তিনি। জানা গিয়েছে, বিশেষ ধার্মিক না হয়েও দিনের একটি বিশেষ সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তিনি।

৩ অক্টোবর গ্রেফতার হন আরিয়ান। আপাতত আর্থার রোড জেলে রয়েছেন তিনি। ২০ অক্টোবর আবার তাঁর জামিনের শুনানি হবে। আলোর উৎসবের আগে কি গৌরী ফিরে পাবেন ছেলেকে? উত্তর স্পষ্ট নয়।

Aryan Khan gauri khan Shah Rukh Khan drug case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy