Advertisement
E-Paper

‘ভাগ্যিস লোকে সমালোচনা করল!’ হাপুস নয়নে কাঁদতে কাঁদতে নিজের ‘নিষিদ্ধ’ গান নিয়ে মুখ খুললেন নোরা

সমাজমাধ্যমে নোরা জানান, এই গানের শুটিংটা তিনি করেছিলেন তিন বছর আগে। সঞ্জয় দত্তের বিপরীতে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাননি নোরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৭:২০
লাইভে এসে কী বললেন নোরা ফতেহি?

লাইভে এসে কী বললেন নোরা ফতেহি? ছবি: সংগৃহীত।

‘অশালীনতা’ প্রদর্শনের অভিযোগ নোরা ফতেহি ও সঞ্জয় দত্তের গান ‘সরকে চুনর তেরি সরকে’র বিরুদ্ধে। ‘কেডি: দ্য ডেভিল’ ছবির গান মুক্তি পেতেই ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। এই গানটিকে বুধবার নিষিদ্ধ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। চারপাশে সমালোচনার জেরে এ বার মুখ খুললেন নোরা ফতেহি।

অভিনেত্রী সমাজমাধ্যমে লাইভে জানান, এই গানের শুটিংটা তিনি করেছিলেন তিন বছর আগে। সঞ্জয় দত্তের বিপরীতে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাননি নোরা। অভিনেত্রী প্রায় হাপুস নয়সে কাঁদতে কাঁদতে জানান, প্রথমত গানটা কন্নড় ভাষায় শুট করা। গানের কথা শুটিংয়ের সময়ই তিনি জানতে চেয়েছিলেন নির্মাতাদের কাছে। তখন শুনে কোনও অসুবিধা মনে হয়নি তাঁর কাছে। নোরা বলেন, ‘‘গানটা হিন্দি ভাষায় মুক্তি পেতেই সমস্যাটা শুরু হল। আসলে হিন্দিতে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা অত্যন্ত অসংযত ও কুরুচিকর। এটা যে হবে এমন কোনও ধারণা আমার ছিল না। ওরা কিন্তু এই প্রসঙ্গে আমার অনুমতি পর্যন্ত নেয়নি। এ ছাড়াও নির্মাতারা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে আমার ও সঞ্জয় দত্তের একটি ছবি বানান, এটা নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছি।’’ তাতে নাকি কাজ হয়নি।

নোরার দাবি, তাঁর ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে। তিনি তারকাসন্তান নন, কারও হাতও তাঁর মাথায় নেই। যা আছে সেটা হল সম্মান। তার জোরেই কাজ পান। পরিচালকেরা নাকি তাঁর কথা শোনেননি। তবে নোরা জানান, তিনি কৃতজ্ঞ যে গানটা সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘‘ভাগ্যিস লোকে সমালোচনা করেছে। তাই নির্মাতারা এটা সরালেন। দয়া করে ভাবেন না, আমি এর সঙ্গে জড়িত।’’

Nora Fatehi Bollywood song Bollywood Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy