Advertisement
E-Paper

Nusraat Faria: গ্ল্যামারবিহীন সাদামাটা সাজ, ‘হাসিনা’ হয়ে আবেগে ভাসলেন নুসরত ফারিয়া

শেখ মুজিবুর রহমানের জীবন ঘিরে শ্যাম বেনেগলের ছবি। ‘মুজিব’ ছবিতে শেখ হাসিনার চরিত্রে নুসরত ফারিয়া। নতুন চরিত্র নিয়ে অকপট নায়িকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১৭:৩৫
নতুন চরিত্রে নুসরত ফারিয়া

নতুন চরিত্রে নুসরত ফারিয়া

পরনে হালকা সবুজ জামদানি। লম্বা বিনুনি। সাদামাটা সাজে দাঁড়িয়ে নুসরত ফারিয়া। নায়িকার পাশে হাসি মুখে বসে পরিচালক শ্যাম বেনেগল।

দুই বাংলার অভিনেত্রী নুসরতকে বরাবরই গ্ল্যামারাস লুকে দেখতে অভ্যস্ত দর্শক। সেই নায়িকাই আটপৌরে সাজে। কারণ? শেখ হাসিনা। পরিচালক শ্যাম বেনেগলের নতুন ছবি ‘মুজিব’-এ তাঁরই চরিত্রে অভিনয় করছেন নুসরত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ঘিরে ছবি। পরিচালনায় শ্যাম বেনেগল। তাতেই হাসিনার ভূমিকায় দেখা যাবে নুসরতকে।

শ্যাম বেনেগলের সঙ্গে নুসরত

শ্যাম বেনেগলের সঙ্গে নুসরত

কেমন ছিল সেই অভিজ্ঞতা? আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বলেন, “এই চরিত্রটা আমাদের বাংলাদেশিদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। ফলে একটা বড় দায়িত্ব ছিল। ওঁর যে প্রভাব, তা নিয়ে যত কথাই বলি না কেন, তা কম বলা হবে। তবে এই সুযোগটা দেওয়ার জন্য পরিচালক শ্যাম বেনেগলকে অকুণ্ঠ ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা শট আমার কাছে কঠিন ছিল। সাত মাস ধারণ করেছি চরিত্রটাকে। চেষ্টা করেছি যথাসম্ভব ফুটিয়ে তুলতে। কারণ গোটা বাংলাদেশ তাকিয়ে থাকবে এই চরিত্রের দিকে।”

২০১৯-এ বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবি ‘বিবাহ অভিযান’-এ শেষ বার দেখা গিয়েছিল নুসরতকে। এর পরে ‘বিবাহ অভিযান ২’-এ আবারও দেখা যাবে নায়িকাকে। তবে শোনা যাচ্ছে, ছবিটি পরিচালনার দায়িত্বে এ বার সায়ন্তন ঘোষাল। অন্য দিকে অংশুমান প্রত্যুষের ‘রকস্টার’ ছবিতে যশ দাশগুপ্তর সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা। মুক্তির অপেক্ষায় রয়েছে সেই ছবি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Nusraat Faria Mazhar Sheikh Haisna Bengali Movie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy