Advertisement
E-Paper

কলকাতা ছেড়েই এ কী করলেন যশ? প্রতিশোধের হুমকি নুসরতের!

এমনিতে জুটি হিসেবে যশ-নুসরত সম্পর্কের প্রেমের দিকটাই দেখেছেন দর্শক। কিন্তু এ বার যশ যা করলেন, তাতে প্রায় বাক্‌রুদ্ধ অভিনেত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৩ ০৯:২৮
Picture of Nusrat Jahan and Yash Dasgupta

প্রতিশোধ নেবেন নুসরত, হুমকি যশকে! ছবি : ইনস্টাগ্রাম।

নুসরত জাহান শহর ছেড়েছেন বেশ ক’দিন হল। আপাতত তিনি রয়েছেন উদয়পুরে। সঙ্গী স্বামী যশ দাশগুপ্ত। উদয়পুরের ‘সওল ফেস্টিভ্যাল’-এ প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন তাঁরা। কখনও সুফি গানে মজেছেন, কখনও আবার গালিচার উপর একান্ত মুহূর্তে ধরা দিচ্ছেন। এক কথায়, প্রতিটা মুহূর্তে উপভোগ করছেন তাঁরা। তবে উদয়পুরে গিয়ে নুসরতের সঙ্গে যা করলেন, তাতে প্রায় হতবাক সাংসদ।

এমনিতেই নায়িকাদের সঙ্গে ক্যামেরার বিশেষ সখ্য। সেই তালিকায় নুসরতও রয়েছেন। জীবনের নানা খুঁটিনাটি বিভিন্ন সময় লেন্সবন্দি করে রাখতেই পছন্দ করেন। এ বার উদয়পুরে ক্রপ টপ, ট্র্যাক প্যান্ট সঙ্গে রুপোলি জ্যাকেট চোখ রোদচশমা, যশের হাতে ফোনটা দিয়ে বলেন ক’টা ছবি তুলে দিতে। স্ত্রীর কথা ফেলতে পারেননি যশ। ছবি তুলেছেন একের পর এক। তবে নুসরতের নয়, নিজের! তা দেখেই স্তম্ভিত অভিনেত্রী। মিছে রাগ দেখিয়ে নুসরত বলেন, ‘‘এই যে হিরো, আমার প্রতিশোধের জন্য তৈরি থেকো।’’ তারকা দম্পতির এমন খুনসুটি দেখে মন্তব্য করেন মিমি। হাসি চাপতে পারছেন না যে, জানালেন মন্তব্য বাক্সে।

একই অনুষ্ঠানে রয়েছেন মিমি চক্রবর্তীও। একই জায়াগায় একই অনুষ্ঠানে উপস্থিত থেকেও একসঙ্গে ছবি তোলেননি, কিংবা ইনস্টাগ্রামে পোস্ট করেননি। তা দেখে খানিকটা অবাক তাঁদের অনুরাগীরা। এর পিছনে কি কোনও বিশেষ কারণ রয়েছে, না কি এক সময় তাঁদের সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছিল, সেই বরফ এখনও গলেনি, ধন্দে সকলেই।

Nusrat Jahan Yash Dasgupta Bengali Actress Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy