Advertisement
E-Paper

অন্ধকারকে নিয়ে হাতে চাঁদ পেতে চাইছেন কেন নুসরত?

এই চাঁদ কি? বা কে? অন্ধকারের কথাই বা বললেন কেন নুসরত? জীবনের কোন ক্ষেত্রের উচ্চাশা তাঁর! রাজনীতি, অভিনয় জীবন না কি ব্যাক্তিগত সম্পর্ক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ১৩:০৪
নুসরত জাহান।

নুসরত জাহান। ইনস্টাগ্রাম

হাতে চাঁদ পেতে চাইছেন নুসরত? চাইতেই পারেন। রাজনীতি আর কেরিয়ার মিলিয়ে এই মুহূর্তে তিনি যে জায়গায় দাঁড়িয়ে, তা থেকে মনে হয় তাঁর আকাশ ছোঁয়ার আকাঙ্খা স্বাভাবিক। তবে নুসরত তাঁর জীবনের ঠিক কোন ক্ষেত্রে ‘চাঁদ’ ছুঁয়ে দেখতে চাইছেন, সেটাই এখন প্রশ্ন।

আর প্রশ্ন উঠেছে সমাজ মাধ্যমে নুসরতেরই একটি পোস্টের দৌলতে।

চাঁদের মতো দেখতে একটি আলো হাতে নিয়ে ছবি দিয়ে নুসরত লিখেছেন, ‘যদি চাঁদ পেতে চাও, তবে রাতকে ভয় পেয়ো না’।

এই চাঁদ কি? বা কে? অন্ধকারের কথাই বা বললেন কেন তিনি? নুসরতের জীবনের কোন ক্ষেত্রের উচ্চাশা! রাজনীতি, অভিনয় জীবন না কি ব্যাক্তিগত সম্পর্ক।

রাজনীতিতে বেশ সক্রিয় নুসরত। অভিনয়ের ক্ষেত্রেও নিজেকে ভাঙছেন। মূলধারার বাণিজ্যিক ছবি থেকে বেড়িয়ে কন্টেন্ট নির্ভর ছবি করছেন।গ্ল্যামারাস ভাবমূর্তি ছেড়ে তিনি যেন পাশের বাড়ির মেয়ে। তবে এসবের বাইরে নুসরতের ব্যাক্তিগত জীবন এই মুহূর্তে কিছুটা হলেও টালমাটাল। যশ আর তাঁর সম্পর্ক নিয়ে সরগরম টলিউড। এদিকে দিন কয়েক আগে নিখিল জৈনের একটি ইনস্টাগ্রাম পোস্ট অনেকেরই নজর কেড়েছ। ইনস্টাগ্রামে নুসরতের বোন নুজহত জাহানের সঙ্গে ছবি দিয়ে নিখিল বুঝিয়ে দিয়েছেন, স্ত্রীর সঙ্গে না থাকলেও নুসরতের পরিবারের সঙ্গে এখনও সহজ সম্পর্ক তাঁর।

তাতে, কিছুটা হলেও কি সমস্যায় পড়েছেন নুসরত? ইনস্টাগ্রামের হ্যাশট্যাগে অন্ধকারকে সরিয়ে দেওয়ার বার্তা দিয়েছেন অভিনেত্রী। বলেছেন, আলো থাকুক সর্বত্র। চাঁদ পেতে চেয়ে কী চাইছেন নুসরত? তার অপেক্ষায় নেটাগরিকেরা।

Nusrat Jahan Tollywood News Yash Dasgupta Nikhil Jain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy