Advertisement
E-Paper

‘ধুরন্ধর’কে জবাব পাকিস্তানের ছবিতে! ‘মেরা লিয়ারি’-তে কী কী বার্তা রয়েছে? পাক দর্শকের কী মত?

‘ধুরন্ধর’-এর বিরোধিতা করেছে পাকিস্তানের দর্শকের একাংশ। তাঁদের দাবি, লিয়ারি মোটেই এমন অশান্ত নয়। প্রত্যুত্তরে তাঁরা বানিয়েছেন ‘মেরা লিয়ারি’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৩:২৭
‘ধুরন্ধর’-কে জবাব দিতে পারল পাকিস্তানের ‘মেরা লিয়ারি’?

‘ধুরন্ধর’-কে জবাব দিতে পারল পাকিস্তানের ‘মেরা লিয়ারি’? ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর’-এর প্রত্যুত্তরে ছবি তৈরি হয়েছে পাকিস্তানে। নাম— ‘মেরা লিয়ারি’। ছবি নিয়ে প্রথম থেকেই দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। ছবিটি আসলে কেমন, তা নিয়ে ভারতীয় দর্শকের মনেও তৈরি হয়েছিল আগ্রহ। অবশেষে ৮ মে মুক্তি পেয়েছে পাকিস্তানি ছবি ‘মেরা লিয়ারি’। কেমন ব্যবসা করেছে সেই ছবি?

‘ধুরন্ধর’-এ পাকিস্তানের লিয়ারিতে গ্যাংস্টারদের আধিপত্যের গল্প দেখানো হয়েছে। কী ভাবে একটা সময়ে গ্যাংস্টারদের জন্য অশান্ত হয়ে উঠেছিল লিয়ারি, তা উঠে এসেছিল ছবিতে। তার বিরোধিতা করেছিল পাকিস্তানের দর্শকের একাংশ। তাঁদের দাবি, লিয়ারি মোটেই এমন নয়। প্রত্যুত্তরে তাঁরা বানিয়েছেন ‘মেরা লিয়ারি’। তবে মুক্তির পরে মোটেই ভাল ব্যবসা করেনি এই ছবি। তেমনই জানা যাচ্ছে।

শোনা যাচ্ছে, মুখ থুবড়ে পড়েছে এটি। ছবিটির নাকি মাত্র ২২টি টিকিট বিক্রি হয়েছে। পাকিস্তানের দর্শকেরই নাকি পছন্দ হয়নি এই ছবি। ছবির নির্মাণ এতই খারাপ যে, মুক্তির পরের দিনই এই ছবি প্রেক্ষাগৃহে চালানো বন্ধ করে দেওয়া হয়।

পাকিস্তানের পরিচালক আবু আলিহা এই ছবি তৈরি করেছেন। ফুটবল খেলার প্রতি লিয়ারির দুই মহিলার ভালবাসাকে কেন্দ্র করে এই ছবি তৈরি হয়েছে। পরিবার ও সমাজের সমস্ত চাপ পেরিয়ে তারা ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখে। লিয়ারির মানুষ কাজ ও নিজের স্বপ্নের প্রতি কতটা নিষ্ঠাবান, তা বোঝানোর জন্য এই ছবি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু ১০০ মিনিটের এই ছবি মোটেই ভাল ব্যবসা করতে পারেনি।

অন্যদিকে ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্সঅফিসে আলোড়ন ফেলে দিয়েছে।

Dhurandhar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy