Advertisement
E-Paper

মরচে হয়ে পড়া স্মৃতি চাঙ্গা হবে, শান পড়বে মগজাস্ত্রেও, কোন তিন পানীয়ে তা সম্ভব

ভাজাভুজি, তেলমশলা দেওয়া খাবার খেলে রসনা তৃপ্ত হয় ঠিকই, তবে তাতে শরীরের তেমন ভাল হয় না। স্মৃতিশক্তি যদি বৃদ্ধি করতে হয় তা হলে এমন কিছু খেতে হবে যা মস্তিষ্কের জন্য ভাল। জলখাবারে ঘুরিয়ে ফিরিয়ে ৫ রকম স্মুদি খেতে পারলেই তা সম্ভব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৬:২৩
Morning Smoothie Recipes to Boost Memory and Cognitive Function

বুদ্ধি হবে ক্ষুরধার, সতেজ থাকবে মস্তিষ্ক, সকালে কী কী খাবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

বয়স হলেও তারুণ্য ঠেকিয়ে রাখার উপায় আছে। তার জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন নেই। রোজের খাদ্যাভ্যাসেই তা সম্ভব। এমন কিছু খাবার আছে যা নিয়মিত খেলে বুদ্ধির বিকাশ হবে, স্মৃতিশক্তি বাড়বে। সতেজ থাকবে মস্তিষ্ক। স্মৃতিনাশ বা ডিমেনশিয়ার ঝুঁকিও কমবে।

আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন থেকে প্রকাশিত এক গবেষণাপত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে গবেষকেরা লিখেছেন, এমন কিছু পানীয় আছে যা নিয়মিত খেলে মস্তিষ্কের স্নায়ুর কার্যকারিতা বাড়ব এবং স্মৃতির পাতা ধূসর হবে না। রোজ প্রাতরাশের সঙ্গে সেগুলি পান করলে মস্তিষ্কেরও পুষ্টি হবে।

কাঠবাদাম ও তরমুজের স্মুদি

কাঠবাদাম ও তরমুজের স্মুদি

কাঠবাদাম ও তরমুজের স্মুদি

কাঠবাদামের ভিটামিন, প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট মস্তিষ্কের জন্য ভাল। তরমুজের অ্যান্টি-অক্সিড্যান্ট লাইকোপিন ও বিটাক্যারোটিন মস্তিষ্কের কোষকে সতেজ রাখে ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে। এটি বানাতে প্রথমে ১০-১২টি কাঠবাদাম জলে ভিজিয়ে রাখুন। রাতে ভিজিয়ে রাখলে ভাল হয়, না হলে ঘণ্টা খানেক ভেজাতে হবে। ভিজিয়ে রাখা বাদামের খোসা ছাড়িয়ে ভাল করে বেটে নিন। এর সঙ্গে জল বা দুধ মিশিয়ে তাতে ছোট ছোট করে কাটা তরমুজের টুকরো দিয়ে ফের ব্লেন্ড করুন। ছেঁকে নিয়ে উপরে পেস্তা ও তরমুজের কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

গোলাপ জল ও পেস্তার স্মুদি

গোলাপ জল ও পেস্তার স্মুদি

গোলাপ জল ও পেস্তার স্মুদি

পেস্তা বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ভিটামিন বি৬ ও স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। পেস্তাবাদাম বেটে নিতে হবে। এ বার এক কাপ দুধের সঙ্গে খেজুর ভাল করে ব্লেন্ড করে নিন। তাতে পেস্তা বাটা ও গোলাপ জল মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্মুদি।

মাচা গ্রিন টি ও কাজুবাদামের স্মুদি

মাচা গ্রিন টি ও কাজুবাদামের স্মুদি

মাচা গ্রিন টি ও কাজুবাদামের স্মুদি

জাপান, তাইওয়ানে এই চা খুবই জনপ্রিয়। বিশেষত জাপানিরা মাচা গ্রিন টি খেতেই অভ্যস্ত। মাচা চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট, পলিফেনল, অ্যামিনো অ্যাসিড থাকে যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। এই চা খেলে শরীরে ক্যাফেইন কম জমা হয়, স্মৃতিশক্তিও বাড়ে। স্মুদিটি বানাতে নিতে হবে মাচা পাউডার ১ চা চামচ, কাজুবাদাম ৭-৮টি, পাকা কলা ১টি এবং সয় মিল্ক ১ কাপ। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। খাওয়ার আগে উপরে কিছুটা কাজুবাদাম কুচি ছড়িয়ে নিতে পারেন।

Smoothie Recipes brain health Brain Function
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy