Advertisement
E-Paper

Parno Mittra: দ্বিতীয় বার কোভিড আক্রান্ত পার্নো, নিভৃতবাসে অভিনেত্রী

টলিউডে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার জিৎ গঙ্গোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের কোভিড আক্রান্তে হওয়ার খবর প্রকাশ্যে এসেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৮:৪১
গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন পার্নো।

গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন পার্নো।

দ্বিতীয় বারের জন্য কোভিড আক্রান্ত হলেন পার্নো মিত্র। রবিবার নিজেই সে কথা জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে পার্নো লিখেছেন, ‘আপনাদের একটি জরুরি খবর দিতে চাই। আমি আবার কোভিড পজিটিভ। আমার কিছু মৃদু উপসর্গ রয়েছে। আমি আপাতত নিভৃতবাসে রয়েছি। বিগত তিন দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের নিভৃতবাসে যাওয়ার এবং করোনা পরীক্ষা করানোর অনুরোধ করছি। নিজের খেয়াল রাখুন। দয়া করে সকলে সাবধানে থাকুন এবং মাস্ক পরুন।’

পার্নোর ইনস্টাগ্রাম স্টোরি।

পার্নোর ইনস্টাগ্রাম স্টোরি।

গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন পার্নো। বিধানসভা নির্বাচনের প্রচারের খাতিরে তাঁকে নির্বাচনী কেন্দ্র বরাহনগর (উত্তর) অঞ্চলে টানা দৌড়ঝাঁপ করতে হয়েছিল। প্রচারের জন্য সংস্পর্শে আসতে হয়েছে বিভিন্ন মানুষের। সম্ভবত সেখান থেকেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।

টলিউডে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার জিৎ গঙ্গোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের কোভিড আক্রান্তে হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। এ বার তালিকায় নতুন সংযোজন পার্নো।

Parno Mitra Actress Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy