Advertisement
E-Paper

বিমানবন্দর থেকে আটক করা হল মৃত অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের প্রেমিককে, বিদেশে পালাচ্ছিলেন সমর

আকাঙ্ক্ষা দুবের মৃত্যুরহস্য ক্রমশ জটিল হয়ে চলেছে। এ বার গ্রেফতার করা হল অভিনেত্রীর প্রেমিক সমর সিংহকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ ১২:০৯
Police arrested Akanksha Dubey\\\\\\\\\\\\\\\'s boyfriend Samar Singh

গ্রেফতার হলেন আকাঙ্ক্ষা দুবের প্রেমিক সমর সিংহ। —ফাইল চিত্র।

গা়জ়িয়াবাদ থেকে গ্রেফতার করা হল ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের প্রেমিক সমর সিংহকে। কয়েক দিন আগে বারাণসীর একটি ঘর থেকে উদ্ধার হয় আকাঙ্ক্ষার ঝুলন্ত দেহ। তার পর থেকেই কম জলঘোলা হয়নি। ময়নাতদন্তের রিপোর্টেও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিনেত্রীর মৃত্যুর পর সমরের দিকেও আঙুল তুলেছিলেন আকাঙ্ক্ষার মা।

তাঁর দাবি ছিল, সমরই নাকি আকাঙ্ক্ষাকে আত্মহত্যা করার প্ররোচনা দিয়েছেন। অভিনেত্রীর মৃত্যুর পর থেকে সমরকে দেখা যায়নি। আকাঙ্ক্ষার রহস্যমৃত্যুর ঘটনায় উঠে এসেছে সমরের ভাই সঞ্জয় সিংহর নামও। তাঁকে নজরে রাখার নোটিস জারি করেছে পুলিশ। আকাঙ্ক্ষার মায়ের দাবি, যে দিন বারাণসীতে এই ঘটনাটি ঘটে, সে দিন দু’জনেই শহর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।

শুক্রবার বিমানবন্দর থেকে হাতেনাতে সমরকে গ্রেফতার করে পুলিশ। বিদেশে উড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। সে খবর আগে থেকেই আন্দাজ করেছিল পুলিশ। সেই মতো তারা সব বিমানবন্দরে খবর দিতে রাখে।

প্রসঙ্গত, আকাঙ্ক্ষার ময়নাতদন্তের রিপোর্ট বৃহস্পতিবার এসে পৌঁছয়। রিপোর্ট অনুযায়ী আকাঙ্ক্ষার কব্জিতে ক্ষতের দাগ। এ ছাড়াও যকৃতে মিলেছে অজানা তরলের উপস্থিতি। ওই তরলের রং বাদামি। পরিমাণ প্রায় ২০ এম এলের মতো। অভিনেত্রীর পেটে মিউকাস মেমব্রেমের সন্ধান মিলেছে। তবে অ্যালকোহল জাতীয় কোনও কিছুর সন্ধান মেলেনি।

অভিনেত্রীর কাকা ও কাকিমার অভিযোগ, বহু দিন ধরেই সমর সিংহ ও তাঁর ভাই সঞ্জয় সিংহ অভিনেত্রীকে প্রাণে মারার হুমকি দিচ্ছিলেন। এমনকি, বড়সড় অঙ্কের টাকার দাবিও করেন। বারাণসী পুলিশ এই গোটা ঘটনার তদন্তে নেমেছে। খুন না আত্মহত্যা, এখনও ধন্দে রয়েছে পুলিশ। যদিও আকাঙ্ক্ষার মৃত্যুর আগে ১৭ মিনিটের সিসিটিভি ফুটেজের গরমিল ঘটনার জট আরও জটিল করেছে। মৃত্যুর আগে ইনস্টাগ্রাম লাইভে এসে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অভিনেত্রীকে।

Akansha Dubey Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy