Advertisement
E-Paper

বাল ঠাকরের নাতির সঙ্গে প্রেম করছেন আলিয়া? বলিপাড়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা

ঐশ্বর্য এবং তাঁর মা স্মিতা ঠাকরের সঙ্গে আলিয়াকে রেস্তরাঁয় দেখা যায় এই বছরের শুরুতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২১ ২১:৪৬
আলিয়া (ফার্নিচারওয়ালা) এবং ঐশ্বর্ষ ঠাকরে।

আলিয়া (ফার্নিচারওয়ালা) এবং ঐশ্বর্ষ ঠাকরে।

শিব সেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বাল ঠাকরের নাতির সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতা নিয়ে নানা কথা ছড়িয়েছে বলিপাড়ায়। সেই থেকে গুঞ্জন শুরু হয়েছে তাঁদের দু’জনকে নিয়ে। একাধিক অনুষ্ঠান এবং পার্টিতে সাংবাদিকদের চোখ এড়াতে পারেননি আলিয়া এফ (ফার্নিচারওয়ালা) এবং ঐশ্বর্ষ ঠাকরে। অভিনেত্রী পূজা বেদীর কন্যা আলিয়া এই গুঞ্জনের জবাবে বলেছিলেন, তাঁরা ‘পারিবারিক বন্ধু’।

এক সাক্ষাৎকারে পূজা বেদীকে তাঁর কন্যার প্রেম জীবন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। পূজা উত্তর দেন, ‘‘সময় পরিবর্তন হয়েছে। আমার সময়ে প্রেম করা, বিয়ে করা এবং কুমারী থাকা যেন কর্তব্যের মধ্যে পড়ত, একজন অভিনেতা বা অভিনেত্রীর ক্ষেত্রে। কিন্তু এখন সেই চিত্রটা বদলেছে।’’ তবে আসল প্রশ্নের উত্তর দেননি পূজা। তিনি মনে করেন, এই মুহূর্তে এক শিল্পীর নিজের জীবন একান্ত ব্যক্তিগত রাখার অবকাশ রয়েছে। তাই এর বেশি কিছুই তিনি বলতে চাইলেন না।

এই রটনার সূত্রপাত দুবাইয়ে। আলিয়া এবং ঐশ্বর্যকে একসঙ্গে সে শহরে দেখা গিয়েছিল। ঐশ্বর্ষর ২২তম জন্মদিন পালন করছিলেন তাঁরা। তার পরে এই বছরের শুরুতে ঐশ্বর্য এবং তাঁর মা স্মিতা ঠাকরের সঙ্গে আলিয়াকে রেস্তরাঁয় যেতে দেখা যায়।

Bollywood Rumours Alaya Furniturewalla Bal Thackeray smita thackeray
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy