Advertisement
E-Paper

Raj Kundra: পর্ন কাণ্ড: রাজের অ্যাপে ভিডিয়ো দেখেছেন মিকা সিংহ, কী জানালেন তিনি?

আগামী ২৩ জুলাই, শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন রাজ। রাজের সঙ্গে থাকবেন পর্ন-কাণ্ডে তাঁর সহকারী রায়ান থর্প।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২৩:১৬
রাজ কুন্দ্রা ও মিকা সিংহ

রাজ কুন্দ্রা ও মিকা সিংহ

সোমবার রাতে পর্ন ছবি বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। তার পর থেকেই উত্তাল টিনসেল নগরী। সম্প্রতি গায়ক মিকা সিংহ জানালেন, তিনি রাজের অ্যাপে ভিডিয়ো দেখেছেন।

পাপারাৎজিদের দৌলতে মিকা সিংহের বক্তব্য সামনে এসেছে। যেখানে তিনি রাজকে ‘ভাল মানুষ’ হিসেবেই চিহ্নিত করেছেন। তাঁর অ্যাপগুলির সম্পর্কে খুব বেশি খবর না রাখলেও একটি অ্যাপে ভিডিয়ো দেখেছেন মিকা।

মিকার কথায়, ‘‘আমি সেই অ্যাপে বিশেষ কিছু দেখতে পাইনি। তাই আশা করছি খুব বড় কিছু ঘটবে না। যদিও এখন সব কিছুই আদালতের হাতে। বিচারকরাই সত্য-মিথ্যা বিচার করবেন।’’

সোমবার রাজকে গ্রেফতার করার পর মঙ্গলবার সকালে এসপ্ল্যানেড কোর্টে পেশ করা হয়। আদালতের নির্দেশ, আগামী ২৩ জুলাই, শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন রাজ। রাজের সঙ্গে থাকবেন পর্ন-কাণ্ডে তাঁর সহকারী রায়ান থর্প।

shilpa shetty Raj Kundra Mika Singh Pornography
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy