Advertisement
E-Paper

‘নাস্তিক হয়েও ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য’! মায়ের মৃত্যু নিয়ে কী জবাব দিলেন প্রকাশ রাজ?

প্রকাশ বরাবরই জানিয়ে এসেছেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না। নিজেকে নাস্তিক বলে দাবি করেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৪:১৩
সপাটে জবাব দিলেন প্রকাশ রাজ!

সপাটে জবাব দিলেন প্রকাশ রাজ! ছবি: সংগৃহীত।

সম্প্রতি অভিনেতা প্রকাশ রাজ তাঁর মাকে হারিয়েছেন। খ্রিস্টানমতে শেষকৃত্য সম্পন্ন করেছেন দক্ষিণী অভিনেতা। তার পরেই নিন্দকদের কটাক্ষের মুখে পড়েছেন তিনি। এ বার সব কটাক্ষের সপাট জবাব দিলেন প্রকাশ।

প্রকাশ বরাবরই জানিয়ে এসেছেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না। নিজেকে নাস্তিক বলে দাবি করেন তিনি। তাও কেন মায়ের শেষকৃত্য ধর্মীয় রীতি মেনে করলেন প্রকাশ? প্রশ্ন তুলেছেন নিন্দকেরা।

২৯ মার্চ প্রকাশ রাজ মাতৃহারা হন। তার পরেই শেষকৃত্যের ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, এক গির্জায় শেষকৃত্য সম্পন্ন হচ্ছে প্রকাশের মায়ের। অভিনেতা শোকে ভেঙে পড়েছেন। তার পরেই নিন্দকেরা প্রশ্ন তোলেন, “নাস্তিক হয়েও কেন ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করছেন প্রকাশ রাজ?” উত্তরে প্রকাশ লিখেছেন, “আমি ঈশ্বরে বিশ্বাস করি না ঠিকই। কিন্তু, আমার মা ঈশ্বরে বিশ্বাস করতেন। আমি তাঁকে কেন অস্বীকার করব? ধর্মীয় রীতি মেনে তিনি সমাধিস্থ হবেন, সেই অধিকার তো তাঁর অবশ্যই রয়েছে। এই ন্যূনতম সম্মানটুকুই তো আমরা পরস্পরকে দিয়ে থাকি।” প্রকাশ রাজের এই উত্তরে সমর্থন জানিয়েছেন তাঁর অনুরাগীরা।

বহু দিন ধরেই অসুস্থ ছিলেন প্রকাশ রাজের মা। তাঁর শারীরিক অবস্থা নিয়ে আগেও বিবৃতি দিয়েছেন অভিনেতা। একসময় প্রকাশের মায়ের মাথায় একটি সিস্ট-ও ধরা পড়েছিল। অস্ত্রোপচার হয় তাঁর মাথায়। তবে অস্ত্রোপচারের পরে স্মৃতিভ্রম হতে থাকে তাঁর। পরিবারের সদস্যদেরও নাকি শেষ দিনগুলোয় তিনি চিনতে পারতেন না।

Prakash Raj
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy