Advertisement
E-Paper

‘বিরোশ’-কে চিঠি নরেন্দ্র মোদীর, বিয়ের এক দিন আগে রশ্মিকাকে কী উপহার দিলেন হবু শাশুড়ি?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন তারকাযুগল। তার উত্তরে প্রধানমন্ত্রী হবু দম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ পাঠিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৮
বিজয়-রশ্মিকার বিয়েতে বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী।

বিজয়-রশ্মিকার বিয়েতে বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত।

উদয়পুরে এখন সাজোসাজো রব। মহারাণা প্রতাপ বিমানবন্দরে ২৪ তারিখ থেকে তারকাদের ভিড়। বুধবার সকালেই সেখানে এসে পৌঁছেছেন সন্দীপ রেড্ডী বাঙ্গা। ২৪ তারিখ ছিল বিজয়-রশ্মিকার বিয়ের ‘সঙ্গীত’। এ ছাড়াও আয়োজন করা হয়েছিল একটি ঘরোয়া ক্রিকেট ম্যাচের। বিয়ের একদিন আগে কার শুভেচ্ছাবার্তা পেলেন তারকাজুটি?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন তারকাযুগল। তার উত্তরে প্রধানমন্ত্রী হবু দম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ পাঠিয়ে লেখেন, ‘‘আপনাদের তরফ থেকে নিমন্ত্রণপত্র পেয়ে আপ্লুত। এমন আনন্দঘন এবং শুভক্ষণ উপলক্ষে দেবরকোন্ডা এবং মন্দানা পরিবারকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বিজয় ও রশ্মিকার জীবনের একটি নতুন, সুন্দর অধ্যায়ের সূচনা। এর পরে জীবনের সাতটি ধাপ ওঁরা একসঙ্গে এগিয়ে যাবে ও আজীবনের জন্য বন্ধুত্বের বন্ধনে বেঁধে থাকবে।’’

প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘‘বিজয়-রশ্মিকা তাঁদের সিনেমার চিত্রনাট্য নিয়ে অবগত থাকেন। এটা তাঁদের ব্যক্তিগত জীবনের কাহিনি যা পরিপূর্ণ থাকুক ভালবাসায়, পারস্পরিক শ্রদ্ধায়। হবু দম্পতিকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা।’’ অন্য দিকে রশ্মিকাকে বিয়ের এক দিন আগে অভিনেতার মা মাধবী দেবরকোন্ডা দিলেন বিশেষ উপহার। হবু বৌমাকে নিজেদের পারিবারিক গয়না দিলেন মাধবী। হাতের মোটা বালা দিলেন তিনি।

Rashmika Mandanna Vijay Deverakonda Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy