Advertisement
E-Paper

প্রতিভাই আমার হয়ে কথা বলবে

‘যশ রাজ ফিল্মস’-এর ব্যানারে অন্যা সিংহের সঙ্গে ‘কয়েদি ব্যান্ড’ ছবিতে ডেবিউ করবেন আদর। রাজ কপূরের নাতি, রণবীর কপূরের পিসতুতো ভাই আদর।

শ্রাবন্তী চক্রবর্তী

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৭ ১১:০০
আদর। —ফাইল চিত্র।

আদর। —ফাইল চিত্র।

কপূর পরিবারের সন্তান। তার উপর আবার অভিনেতা হতে চান। সুতরাং আদর জৈনের উপর চাপ কম নেই। আর তুলনা তো খুব স্বাভাবিক ভাবেই আসবে। তবে এগুলো আদর নিজেও বেশ ভাল মতোই জানেন। তাই বললেন, ‘‘একটাই আর্জি, সকলে আমার অভিনয় দেখে তার পর বিচার করুন। আগাম কোনও সিদ্ধান্ত নিয়ে বসবেন না। আর তুলনা আসাটা খুব স্বাভাবিক। সেটা আমি উপেক্ষা করতে পারব না। বাকিটা আমার প্রতিভা বলবে।’’

‘যশ রাজ ফিল্মস’-এর ব্যানারে অন্যা সিংহের সঙ্গে ‘কয়েদি ব্যান্ড’ ছবিতে ডেবিউ করবেন আদর। রাজ কপূরের নাতি, রণবীর কপূরের পিসতুতো ভাই আদর। কপূর পরিবারে এত জন তাবড় অভিনেতা। তাঁদের থেকে পরামর্শ নেন? ‘‘ফিল্মি পরিবারে জন্ম নিলেই কিন্তু সকলে সব সময়ে উপদেশ দেন না। ব্যক্তিগত ভাবে আমার মা-বাবাকে বলে দিয়েছিলাম, কারও থেকে কোনও উপদেশ চাই না। কারণ আমি নিজেই সাফল্য বা ব্যর্থতার দায়িত্ব নিতে চাই,’’ বললেন আদর।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ কর্ণ জোহরকে অ্যাসিস্ট করেছিলেন। সেই সময়েই রণবীরকে খুব কাছ থেকে দেখেন তিনি। এমনিতে মুম্বইয়ে নাকি রণবীরকে খুব একটা নাগালে পাওয়া যায় না। তবে কপূর পরিবারের ভাই-বোনেদের মধ্যে বেশ মিলমিশ আছে। ‘‘তৈমুর হওয়ার পর এখন করিনা বাড়িতে এসে বেশি থাকে। বাচ্চাটাকে নিয়ে আমরা খুব মজা করি,’’ বলছিলেন আদর।

আদরের নাম রেখেছিলেন ঋষি কপূর। বলেছিলেন, সে যেন নামটা সার্থক করার চেষ্টা করে। আদরও তাঁর পরিবারকে হতাশ করতে চান না।

Adar Jain Bollywood Bollywood Celebrity আদর জৈন Qaidi Band
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy