Advertisement
E-Paper

Rakhi Sawant: সম্পর্কে চিড়? মুম্বই থেকে দিল্লি উড়ে গিয়েও আদিলের দেখা পেলেন না রাখি

দিল্লি গিয়ে আদিলের জন্য অপেক্ষা করেও দেখা পেলেন না তাঁর। তবে কি রাখি সবন্তের সঙ্গে আর সম্পর্ক রাখতে চান না আদিল খান?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ১৯:৪০

ব্লন্ড করা লম্বা চুল, চড়া মেক-আপ। চোখের জলে কাজল গলে নেমে আসছে গাল বেয়ে। এ ভাবেই বিমানবন্দর থেকে বেরোলেন রাখি সবন্ত। মুম্বই সংবাদ সংস্থাকে বললেন, ‘‘খুব মন খারাপ আমার। মুম্বই থেকে দিল্লি গেলাম আদিলের সঙ্গে দেখা করতে। সারা দিন-রাত অপেক্ষা করলাম। আদিল এল না। ওর আমার সঙ্গে মুম্বই আসার কথা ছিল। বিমানে বসে দু’ঘন্টা আমি আদিলের জন্য কেঁদেছি। আমার মেকআপ, কাজল নষ্ট হয়ে গিয়েছে। আর কোনও দিন আমি আদিলকে ফোন করব না। ওকে বুঝিয়ে দেব আমারও আত্মসম্মান আছে।’’কিছু দিন আগেও আদিলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রাখিকে দেখা গিয়েছে ইতিউতি। আমজনতার সামনেও ধরা দিয়েছেন প্রেমের ফ্রেমে। কয়েক মাস আগেও সংবাদ সংস্থার কাছে বলেছেন, ‘‘আদিল দুবাইয়ে আমাকে বাড়ি কিনে দিয়েছে। বিএমডব্লিউ গাড়িও উপহার দিয়েছে। ও আমাকে ভালবাসে বলেই পরিবারের সঙ্গে আমার পরিচয় করিয়েছে।’’

তা হলে এমন কী হল যে রাখির থেকে মুখ ঘুরিয়ে নিলেন আদিল? কেউ বলছেন, সবটাই ‘ড্রামা কুইন’-এর নতুন কীর্তি। পুরোটাই সাজানো। কেউ আবার বলছেন, রাখির প্রাক্তন স্বামী রীতেশের মতো আদিলও পালিয়েছে। তবে অদ্ভুত পোশাক ও বিতর্কিত মন্তব্যে মাঝেমধ্যেই নজরকাড়া রাখি এ বার বেশ হতাশ, তাঁকে দেখে এমনটাই মনে করছেন অনেকে।

Rakhi Sawant Adil Khan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy