Advertisement
E-Paper

রাখি বিবাহিত, তিনি কোনও সীমা লঙ্ঘন করবেন না: বক্তব্য ভাইয়ের

রাখিকে নিয়ে এই তোলপাড়ের মাঝে মুখ খুললেন তাঁর ভাই রাকেশ সবন্ত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৫:২২
রাখি সবন্ত।

রাখি সবন্ত।

‘বিগ বস’-এর বাড়ির ঘেরাটোপে কার্যত ঝড় তুলেছেন রাখি সবন্ত। সহ-প্রতিযোগী অভিনব শুক্লকে ‘জ্বালাতন’ করতে করতেই তাঁর পাজামার দড়ি টেনে খুলে দিয়েছিলেন তিনি। এর পরেই ক্ষুব্ধ অভিনব এবং তাঁর স্ত্রী রুবিনা দিলায়ক যৌন হেনস্থার অভিযোগ করেন রাখির বিরুদ্ধে। বিনোদনের অছিলায় রাখির ‘সীমা লঙ্ঘন’ মেনে নিতে পারেনি দর্শকেরাও। এর পরে অভিনবের সমর্থনে সমাজমাধ্যমে ট্রেন্ডিং #হিটু।

রাখিকে নিয়ে এই তোলপাড়ের মাঝে মুখ খুললেন তাঁর ভাই রাকেশ সবন্ত। রুবিনা এবং অভিনব এই গোটা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছেন বলে মনে করেন তিনি। তাঁর কথায়, ‘‘রাখি বিবাহিত এবং তিনি কখনওই শালীনতার সীমা পার করবেন না।’’

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রাকেশ বলেন, “রাখি যেটা সবচেয়ে ভাল করতে পারেন, সেটাই করছেন। দর্শকদের মনোরঞ্জন করছেন তিনি। মোটেই সীমা পার করছেন না। আমার পুরো পরিবার ওই পর্বটি দেখেছে। আমাদের মনে হয়েছে, রাখি শুধু নিজের কাজটুকুই করেছেন। রাখি জানেন তিনি নিজেই বিবাহিতা এবং বাড়িতে ওঁর স্বামী আছেন। তিনি কখনওই নিজের সীমা পার করবেন না।”

রাখির ভাইয়ের সুরে কথা বলেছেন শোয়ের সঞ্চালক সলমন খানও। বিষয়টিকে শুধুমাত্র ‘বিনোদন’-এর তকমা দিয়েছেন তিনি। সলমন রাখির এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ না করায় অসন্তুষ্ট অভিনব। তিনি বলেন, “এটাই যদি বিনোদন হয়, তা হলে আমি এখনই বাড়ি যেতে চাই।”

এ বার কি অভিনবের প্রতি ভালবাসা জাহিরের পর্বে ইতি টানবেন রাখি? নাকি আরও এক ধাপ এগিয়ে ঘটিয়ে বসবেন নতুন কোনও কাণ্ড? সে সব প্রশ্নের উত্তর পেতেই মুখিয়ে রয়েছেন ‘বিগ বস’ অনুরাগীরা।

Rakhi Sawant Bigg Boss Abhinav Shukla Rubina Dilaik
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy