Advertisement
E-Paper

‘সুন্দরীদের নিয়ে আমি খোলামেলা’! বিকিনি পরিহিতা কিয়ারাকে নিয়ে মন্তব্য প্রসঙ্গে রামগোপালের সাফাই

কিয়ারা আডবাণীকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রামগোপাল বর্মা। অভিনেত্রীকে অসম্মান করেছেন, এমন অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ২১:০৩
Ram Gopal Varma finally reacted to the comment he made on Kiara Advani

কিয়ারাকে নিয়ে কী বলেছিলেন রামগোপাল? ছবি: সংগৃহীত।

বিকিনি পরিহিত কিয়ারা আডবাণীকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রামগোপাল বর্মা। অভিনেত্রীকে অসম্মান করেছেন, এমন অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন তিনি।

বিতর্কের সূত্রপাত ‘ওয়ার ২’ ছবিকে ঘিরে। ছবির ঝলকে কিয়ারাকে সবুজ রঙের বিকিনিতে দেখা গিয়েছিল। অনুরাগীরা মুগ্ধ হয়েছিলেন নায়িকাকে দেখে। রামগোপাল মন্তব্য করেছিলেন, ‘‘যদি হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর–এর মধ্যে যুদ্ধটা দেশ বা সমাজ নিয়ে না হয়ে কিয়ারাকে নিয়ে হয়, তাহলে ‘ওয়ার ২’ বড় হিট্‌ হবে।’’ এই মন্তব্যকে অনেকেই আপত্তিকর ও অভিনেত্রীর প্রতি অসম্মানজনক বলে মনে করেছিলেন। এর পরেই সমাজমাধ্যমে রামগোপালকে নিয়ে সমালোচনা শুরু হয়।

সেই সমালোচনা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন পরিচালক। প্রথমেই তিনি জানান, সুন্দরী মহিলাদের নিয়ে বরাবরই খোলামেলা মন্তব্য করতে পছন্দ করেন তিনি। পরিচালককে জিজ্ঞাসা করা হয়, তিনি কিয়ারাকে নিয়ে করা সেই মন্তব্য কেন মুছে ফেলেছিলেন। জবাবে তিনি বলেন, ‘‘আমি ঠিক কী লিখেছিলাম বা কী বলেছিলাম, সেটা এখন আর মনে নেই। আমি অনেক টুইট (এখনকার ‘এক্স’) করি, আর ঘটনাটা অনেক দিন আগের। আমার মূল কথা হল, যখন ঝলকে এমন একটি ছবি দেখানো হয়— একজন সুন্দরী মেয়ে বিকিনি পরেছেন, সেটি স্বাভাবিক ভাবেই কিছু অনুভূতি জাগানোর জন্যই দেখানো হয়।’’

এর আগেও কোন কোন নায়িকাকে নিয়ে মন্তব্য করেছেন, তা নিজেই জানান রামগোপাল। তিনি বলেন, “আমি এটাকে আমার দিক থেকে এক ধরনের প্রশংসা হিসাবেই দেখেছিলাম। ‘রঙ্গীলা’ ছবির সময় থেকেই সুন্দরী নারীদের নিয়ে আমার মতামত কখনও লুকিয়ে রাখিনি। আমি সব সময়ই খোলাখুলি বলেছি, এমনকি শ্রীদেবীকে নিয়েও বলেছি। আমি যেমন, তেমনই থাকব। নিজের ভাবনা বা মত প্রকাশ করার ধরন বদলাব না। তবে আমার ছবি অবশ্যই আলাদা হবে।” কিয়ারাকে নিয়ে করা মন্তব্য কেন মুছে ফেলেছিলেন, প্রশ্ন করতেই তিনি জানান, তাঁর কিছু মনে নেই।

Ram Gopal Varma Kiara Advani Controversial Comment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy