Advertisement
E-Paper

আলিয়াকে কতটা মিথ্যে কথা বলেন রণবীর, কপিলের প্রশ্নের কী উত্তর দিলেন অভিনেতা?

সংসারে শান্তি বজায় রাখতে আলিয়াকে মিথ্যে বলেন রণবীর? সটান প্রশ্ন করলেন কপিল শর্মা। অভিনেতা অবশ্য দ্বিধা না করেই উত্তর দিলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৩ ১৬:০৮
Ranbir Kapoor he lies to alia bhatt on the kapil sharma show

আলিয়া-রণবীরের দাম্পত্যের গোপন কথা জানতে চাইলেন কপিল শর্মা। ছবি: সংগৃহীত।

গত বছর এপ্রিল মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর কপূর-আলিয়া ভট্ট। সামনেই রণবীর-আলিয়ার বিয়ের বর্ষপূর্তি। এক বছরের দাম্পত্যজীবন, তার মাঝেই জীবনে এসেছে ছোট্ট রাহা। সামনেই মুক্তি পেতে চলেছে রণবীরের ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। তার প্রচারে সম্প্রতি কপিল শর্মা শো-তে আসেন অভিনেতা। সেখানেই তাঁর ও আলিয়ার দাম্পত্যের নানা গোপন কথা জিজ্ঞাসা করেন এই শো-এর সঞ্চালক কপিল।

এক সময় ক্যাসেনোভা বলে বলিউডের অন্দরে বদনাম ছিল ঋষি কপূরের ছেলের। ক্যাটরিনা কইফ, দীপিকা পাড়ুকোন, সোনম কপূর, নার্গিস ফকরি-সহ বহু অভিনেত্রীর সঙ্গেই সম্পর্কে জড়ান তিনি। তবে শেষমেশ সংসার পাতেন আলিয়ার সঙ্গেই। রণবীর,আলিয়া,রাহা— তিন জনের সুখী পরিবার। কিন্তু স্ত্রী আলিয়াকে কখনও কি মিথ্যে বলেন রণবীর? প্রশ্ন কপিলের। অভিনেতা জানান, সংসারে শান্তি বজায় রাখতে মাঝে মধ্যে একটু মিথ্যে বলতে হয়। সঙ্গেই নিজের মন্তব্যের সঙ্গে সংযোজন করে বলেন, ‘‘আসলে কয়েক বছর হয়ে গেল আমার নামের সঙ্গে কোনও বিতর্ক নেই। তাই আমি এখন পত্নীনিষ্ঠ ভদ্রলোক।’’

প্রথম বার কোনও ছবিতে জুটি বাঁধলেন শ্রদ্ধা ও রণবীর। দোল উৎসবের কথা মাথায় রেখেই এই সময় মুক্তি পাচ্ছে এই ছবি। রণবীর-শ্রদ্ধার রসায়ন দর্শকের মনে ধরে কি না, শুক্রবারের পরে জানা যাবে!

Alia Bhatt Ranbir Kapoor The Kapil Sharma Show Bollywood Couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy