Advertisement
E-Paper

Ranbir Vs Ranveer: ‘প্রেমহীন যৌনতা হস্তমৈথুনের থেকেও খারাপ!’ বিস্ফোরক রণবীর কপূর, সহমত রণবীর সিংহ?

কর্ণ জোহরের শো মানেই ঢালাও কেচ্ছা-কাহিনী। তারকাদের বিস্ফোরক মন্তব্য।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুন ২০২১ ২১:৪৫
রণবীর কপূর এবং রণবীর সিংহ।

রণবীর কপূর এবং রণবীর সিংহ।

কর্ণ জোহরের শো মানেই ঢালাও কেচ্ছা-কাহিনী। তারকাদের বিস্ফোরক মন্তব্য। এমনই একটি পুরনো ভিডিয়োর কোলাজ ভাইরাল হল শনিবার। কর্ণের একাধিক শো-এর বিভিন্ন অংশ জুড়ে তৈরি হয়েছে কোলাজটি। পরিচালকের মুখোমুখি এক ঝাঁক তারকা। কোনও শো-এর অতিথি অক্ষয় কুমার-টুইঙ্কল খন্না। কোনও শো-এ রানি মুখোপাধ্যায়ের সঙ্গে বিদ্যা বালনের খুনসুটি।

তেমনই একটি শো-এ জুটি বেঁধে এসেছিলেন ২ রণবীর। রণবীর কপূর এবং রণবীর সিংহ। আড্ডায় যৌনতা নিয়ে কথা তুলেছিলেন সঞ্চালক। তখনই বিস্ফোরক মন্তব্য করে বসেন রণবীর কপূর। কী বলেছেন তিনি? তাঁর দাবি, ‘প্রেমহীন যৌনতা হস্তমৈথুনের থেকেও খারাপ!’ উত্তর শুনে থমকে যান কর্ণ স্বয়ং।

রণবীরের এই মন্তব্য শোনার পরেই কর্ণ পর্নোগ্রাফির প্রসঙ্গ তোলেন। জানতে চান, এই ধরনের ছবি রণবীর দেখেছেন কিনা। উত্তরে অভিনেতার সাফ জবাব, তিনি দেখেছেন। নীল ছবি তাঁর একেবারেই ভাল লাগেনি। তাঁর চোখে এই ধরনের ছবি প্রচণ্ড ক্ষতিকর এবং অস্বাস্থ্যকর!

এই কথা শুনেই হেসে ফেলেন রণবীর সিংহ। তাঁর ঝটিতি জবাব, রণবীর ভুলভাল ‘নীল ছবি’ দেখেছে! একই সঙ্গে তাঁর রসিকতা, ‘‘আমায় কিছু দেখতেই হয় না। পুরোটাই আমি কল্পনায় দেখে নিতে পারি।’’

Actor Bollywood Ranveer Singh Ranbir Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy