Advertisement
E-Paper

আন্তর্জাতিক ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রিচা, স্বপ্ন সত্যি হল এত দিনে?

বরাবরই দেশের বাইরে কাজ করতে চেয়েছিলেন রিচা। এত দিন করে ওঠা হয়নি, কিন্তু এ বার সুযোগ আসতেই লুফে নিয়েছেন। ব্রিটিশ-ভারতীয় প্রকল্পে দেখা যাবে তাঁকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ১৮:১০
ব্রিটিশ-ভারতীয় প্রকল্প ‘গার্লস উইল বি গার্লস’-এ মূল ভূমিকায় অভিনয় করবেন রিচা।

ব্রিটিশ-ভারতীয় প্রকল্প ‘গার্লস উইল বি গার্লস’-এ মূল ভূমিকায় অভিনয় করবেন রিচা। ফাইল চিত্র।

আলি ফজ়লের সঙ্গে বিয়ের পরই সুখবর। আন্তর্জাতিক ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী রিচা চড্ডা। সম্প্রতি এক ছবির চুক্তিতে স্বাক্ষর করেছেন রিচা, যার পরিচালক ব্রিটিশ বলেই জানা গিয়েছে।

এই কিছু দিন আগেও কাজের চাপে বিয়ের সময় বার করে উঠতে পারছিলেন না ‘মাসান’ অভিনেত্রী। সঞ্জয় লীলা ভন্সালীর ওয়েব সিরিজ় ‘হীরা মণ্ডী’ নিয়ে এখনও ব্যস্ত রিচা। তার মধ্যেই নতুন কাজের সময়সূচি হাতে চলে এল। ব্রিটিশ-ভারতীয় প্রকল্প ‘গার্লস উইল বি গার্লস’-এ মূল ভূমিকায় অভিনয় করবেন রিচা। শুটিং শুরু হবে ২০২৩ সালের জানুয়ারি মাসে, লন্ডনে।

রিচা বললেন, “আমার রোমাঞ্চ হচ্ছে এই ভেবে যে, ইংল্যান্ডের সৃজনশীল বুদ্ধিজীবীদের সঙ্গে কাজ করব, যাঁরা অন্য ভাবে গল্প বলতে চান। উদ্বাস্তুদের অভিজ্ঞতাকে অন্য রকম আতশকাচে ফেলে দেখতে চান। চিত্রনাট্য পড়েই সিদ্ধান্ত নিয়েছিলাম কাজটা করব। ভীষণ আকর্ষণীয় কাহিনি। আমার চরিত্রও বেশ গুরুত্বপূর্ণ।”

৩৫ বছর বয়সি অভিনেত্রী আরও জানান, তিনি দেশের বাইরে কাজ করতে চেয়েছিলেন। এত দিন করে ওঠা হয়নি, কিন্তু এ বার সুযোগ আসতেই লুফে নিয়েছেন। রিচার কথায়, “সব ভাষায়, সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারলে খুশি হব। শুধু পশ্চিমে বলে বলছি না, ভারতেও।”

যদিও এটিই রিচার প্রথম আন্তর্জাতিক কাজ নয়। এর আগে ইন্দো-আমেরিকান ছবি ‘লভ সোনিয়া’ (২০১৮)-তে অতিথি চরিত্রে কাজ করেছিলেন তিনি। তাঁর স্বামী আলিও আন্তর্জাতিক সফরে পা বাড়িয়েছেন ইতিমধ্যেই। ২০১৭ সালে ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ ছবিতে কাজ করেছেন তিনি। ‘ডেথ অন দ্য নাইল’-এও তাঁকে দেখা গিয়েছে।

Richa Chadha Bollywood Actress INternational Films
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy