Advertisement
E-Paper

‘বাবা প্রায় কোমায় চলে গিয়েছিলেন’, সেলিম খানের জন্য মাথায় আকাশ ভেঙে পড়েছিল সোহেল খানের

সোহেল বলেন যে, কয়েক মাস আগে বাবার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, তাঁকে হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৮:০২
সেলিমকে নিয়ে ভয়াবহ অভিজ্ঞতা সোহেলের!

সেলিমকে নিয়ে ভয়াবহ অভিজ্ঞতা সোহেলের! ছবি: সংগৃহীত।

চলতি বছরের শুরুতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সেলিম খান। শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন বলিউডের বহু তারকা। সেই কঠিন সময়ে ভেঙে পড়েছিলেন সোহেল খান। সম্প্রতি রিয়্যালিটি শো ‘দ্য অ্যালায়েন্স’-এ মুখ খুললেন সলমন খানের ভাই।

রিয়্যালিটি শো-তে সম্প্রতি প্রতিযোগী হিসাবে যোগ দিয়েছেন সোহেল খান। সেখানেই তিনি তাঁর বাবা প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানকে নিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। সোহেল বলেন যে, কয়েক মাস আগে বাবার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, তাঁকে হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেলিম খানকে। প্রায় এক মাস চিকিৎসার পরে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

সোহেল জানান, হাসপাতালে ভর্তি থাকার সময়ে সেলিম খানের অবস্থা সঙ্কটজনক হয়ে উঠেছিল। তিনি কিছু সময়ের জন্য প্রায় ‘কোমা’-তেও চলে গিয়েছিলেন। সেই সময়ে সোহেল হাসপাতালেই বাবার সঙ্গে ছিলেন। আবেগঘন কণ্ঠে সোহেল বলেন, “আমি ভয় পাই। কয়েক সপ্তাহ আগে বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি প্রায় কোমায় ছিলেন। আমি তখন হাসপাতালেই ছিলাম। ভয়ে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। চিকিৎসক বলেছিলেন, বাবাকে হারাতেও পারি। আমার বাবা-মা আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। বাবার যদি কিছু হয়ে যেত, আমি কী ভাবে নিজেকে সামলাতাম জানি না। আমার কাছে মা-বাবাই সব।”

তিনি আরও জানান, সেই ঘটনার পর থেকেই তিনি যতটা সম্ভব বাবা-মায়ের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন। তাঁর মতে, প্রিয় মানুষকে দেওয়ার সবচেয়ে বড় উপহার হল নিজের সময়।

সেলিম খানের চিকিৎসক জানিয়েছিলেন, হাসপাতালে ভর্তি হওয়ার সময়ে তাঁর রক্তচাপ অনেকটাই বেশি ছিল। তিনি বলেছিলেন, “কিছু পরীক্ষানিরীক্ষার প্রয়োজন ছিল। সেলিম খান হাসপাতালে আসার সময় সম্পূর্ণ সচেতন ছিলেন। তাঁর মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ হয়েছিল। আমরা সেটি নিয়ন্ত্রণে আনতে পেরেছি।” হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে এ বছরের ইদে প্রথম জনসমক্ষে দেখা যায় সেলিম খানকে। মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় হুইলচেয়ারে বসে পুত্র সলমন খানের সঙ্গে অনুরাগীদের দিকে হাত নেড়েছিলেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার পরে সেটিই ছিল তাঁর প্রথম প্রকাশ্যে আসা।

Sohail Khan Salim Khan Salman Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy