Advertisement
E-Paper

সঙ্কটে সেলিম খান! ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি করাতে হল সলমনের বাবাকে?

মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করাতে হয় সেলিম খানকে। কী কারণে হাসপাতালে ভর্তি করাতে হল সলমনের বাবাকে, জানা গেল সেই তথ্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৫
সলমন খানের বাবা সেলিম খানের অবস্থা কেমন?

সলমন খানের বাবা সেলিম খানের অবস্থা কেমন? ছবি: সংগৃহীত।

মঙ্গলবার সকালে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে সলমন খানের বাবা সেলিম খানকে। আইসিইউয়ে ভর্তি প্রবীণ এই চিত্রনাট্যকার। তাঁকে দেখতে হাসপাতালে আসেন তাঁর ছেলেমেয়েরা। সেলিম খানের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখা যায় সলমনের চর্চিত বান্ধবী ইউলিয়া ভন্তুরকে। ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি করাতে হল সেলিম খানকে, জানা গেল সেই তথ্য।

সেলিমকে নিয়ে কোনও কিছু বলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, মাথা ঘুরছিল তাঁর। হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, রক্ত জমাট বেঁধেছে মস্তিষ্কে। সেখান থেকেই এমন অবস্থা। এ দিন সেলিমকে ভর্তি করানোর পরে হাসপাতালের বাইরে চিন্তিত মুখে ভাইজানকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে ছিল নিরাপত্তাবাহিনী।

উল্লেখ্য, গত বছর ২৪ নভেম্বর ৯০ বছর পূর্ণ করেছেন সেলিম খান। জন্মদিনে গোটা পরিবার এক হয়েছিল। তার মাস কয়েকের মধ্যে অসুস্থ হয়ে পড়েন সেলিম। যদিও সলমন বার বার জানিয়েছেন, তাঁর বাবা এখনও তাঁদের তিন ভাইয়ের তুলনায় অনেক সুস্থ। খাওয়াদাওয়ার তেমন কোনও নিয়ম মানেন না। এমনকি, সিঁড়ি ভাঙতেও তেমন কষ্ট হয় না। প্রতিদিন মুম্বইয়ে সমুদ্রের ধারে ‘মর্নিং ওয়াক’ করতে যান।

Salim Khan Selim khan Bollywood Star Bollywood News Salman Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy