Advertisement
E-Paper

দ্বিতীয় বিয়ে করেছেন নাগ চৈতন্য, এত দিন চুপ থেকেও, এ বার বিচ্ছেদের কারণ জানালেন সামান্থা?

সামান্থা জানান, নিজের প্রতি যথাসাধ্য সৎ থাকার চেষ্টা করেও অনেক সমালোচনা এবং প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয় তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৪:১৭
নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের চার বছর পর মুখ খুললেন সামান্থা।

নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের চার বছর পর মুখ খুললেন সামান্থা। ছবি: সংগৃহীত।

সম্পর্কে প্রতারণার শিকার, তার পর বিচ্ছেদ। যখন প্রাক্তন স্বামী নাগ চৈতন্য নতুন করে নিজের জীবন গুছিয়ে নিচ্ছিলেন, ঠিক সেই সময় সামান্থা রুথ প্রভু অভিনয় থেকে দূরে বিরহের সঙ্গে যুঝছিলেন। দোসর মায়োসাইটিস অসুখ। ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন অভিনেত্রী। ঘুরে দাঁড়িয়েছেন। বিয়ে ভাঙার চার বছর পরে বিচ্ছেদের কারণ জানালেন সামান্থা।

অভিনেত্রী জানান, এমনিতেই বিবাহবিচ্ছেদের পর থেকে প্রতি মুহূর্তে জনসাধারণের নজরে তিনি। সামান্থা জানান, নিজের প্রতি যথাসাধ্য সৎ থাকার চেষ্টা করেও অনেক সমালোচনা এবং প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয় তাঁকে। তিনি বলেন, “আমি এটা বলতে পারি, যতটা সম্ভব বাস্তবটাই তুলে ধরতে চেয়েছি। আমাকে যাঁরা অনুসরণ করেছেন — তাঁরা আমার ব্যক্তিগত সংগ্রাম সম্পর্কে অবগত। বিচ্ছেদ, অসুস্থতা — এগুলি সবই জনসমক্ষে এনেছি। যার ফলে অনেকে ট্রোল করেছেন, অনেকে নিজের মতামত দিয়েছেন। আমি আমার জীবনের সবটা গুছিয়ে উঠতে পেরেছি তেমন নয়। আমি নিখুঁত নই। আমার ভুল হতে পারে। আমি হোঁচট খেতে পারি। তবে আরও ভাল হওয়ার চেষ্টা করছি।’’

Samantha Ruth Prabhu Naga Chaitanya Sobhita Dhulipala South Indian Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy