Advertisement
E-Paper

পার্টির পর টলমল সোহেল খানের প্রাক্তন স্ত্রী, ভিডিয়ো ছড়াতেই সীমাকে নিয়ে হাসাহাসি

বিবাহবিচ্ছেদের পর নিজের মতো করে জীবন উপভোগ করছেন সীমা। তাই বলে অধিক মদ্যপান? কর্ণের পার্টি থেকে বেরোনোর পর জোরদার চর্চা অভিনেত্রীকে ঘিরে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ১৯:১১
ক্যামেরায় পোজ দিতে গিয়ে হোঁচট খেলেন সোহেল খানের প্রাক্তন স্ত্রী। ঈষৎ টলোমলো পায়ে সামলে নিলেন নিজেকে।

ক্যামেরায় পোজ দিতে গিয়ে হোঁচট খেলেন সোহেল খানের প্রাক্তন স্ত্রী। ঈষৎ টলোমলো পায়ে সামলে নিলেন নিজেকে। ফাইল চিত্র।

কর্ণ জোহরের পার্টি থেকে বেরিয়ে টালমাটাল অবস্থায় দেখা গেল সীমা সজদেকে। পার্টি মানেই তারকার হাট। রেস্তরাঁর বাইরে অপেক্ষা করছিলেন অসংখ্য আলোকচিত্রী। ক্যামেরায় পোজ দিতে গিয়ে হোঁচট খেলেন সোহেল খানের প্রাক্তন স্ত্রী। ঈষৎ টলমল পায়ে সামলে নিলেন নিজেকে। সেই ভিডিয়ো দেখে কানাঘুষো, হাসাহাসি নেটদুনিয়ায়। ঠারেঠোরে সবার অনুমান, অতিরিক্ত মদ্যপান করেছিলেন ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ তারকা।

সলমন-ভ্রাতা সোহেলের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নিজের মতোই জীবন উপভোগ করছেন সীমা। ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব নিয়ে জমিয়ে মজা করতে দেখা যায় প্রায়ই। কর্ণের সঙ্গেও তাঁর বিশেষ দোস্তি। পার্টির আয়োজন করবেন বলিপাড়ার জনপ্রিয় প্রযোজক, এ দিকে সীমা নিমন্ত্রিত হবেন না, তা কি হয়! শুক্রবার রাতেও কর্ণের উদ্‌যাপনে সঙ্গী হলেন অভিনেত্রী। সেখানে আরিয়ান খান, অনন্যা পন্ডে, শানায়া কপূর থেকে শুরু করে উপস্থিত ছিলেন আরও অনেকেই। পোশাকেও এক এক জন এক এক ভাবে তাক লাগালেন। সীমাও কিছু কম যান না। লেপার্ড প্রিন্ট স্যুট-প্যান্টে নজর কেড়েছিলেন তিনিও।

তবে চর্চার মোড় ঘুরে গেল তাঁর হঠাৎ তাল কাটায়। সিঁড়ি দিয়ে নামার সময় ক্যামেরায় তাকাতে গিয়ে দেওয়াল ধরে ফেললেন অভিনেত্রী। যা দেখে সবাই নিশ্চিত হলেন, নেশার মাত্রা বেশিই হয়ে গিয়েছে তাঁর। তাই দেখে কেউ বললেন, ‘একটু বেশিই হয়ে গিয়েছে বোধহয়!’ আবার কেউ বললেন, ‘একাকিত্ব’।

যদিও সোহেলের সঙ্গে ২০ বছরের দাম্পত্যে দাঁড়ি টানার পর দুই সন্তানকে নিয়ে ভালই আছেন সীমা। সোহেলের সঙ্গে কোনও তিক্ততা নেই। বিপদে-আপদে পাশে থাকেন সলমনও।

Seema Sajdeh Bollywood Karan Johar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy