Advertisement
E-Paper

৫০ দিন পার করল ‘পাঠান’, এ দিকে শাহরুখের ‘জওয়ান’-এর মুক্তি পিছিয়ে গেল কোন কারণে?

‘পাঠান’-এর পর শাহরুখের পরবর্তী ছবি ‘জওয়ান’ মুক্তির কথা ছিল জুন মাসে। তবে আচমকাই কেন পিছিয়ে গেল ছবির মুক্তি?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৩ ১৮:০০
shah rukh khan Jawan movie release date got postponed

কেন পিছল ‘জওয়ান’-এর মুক্তি? — ফাইল চিত্র।

ইতিমধ্যেই ৫০ দিনের মাইলফলক ছুঁয়েছে ‘পাঠান’। এখন শাহরুখ ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘জওয়ান’-এর শ্যুটিং নিয়ে। দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ ছবির শুটিং চলছে বেশ কয়েক মাস ধরে। দক্ষিণী তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে নিজের কর্মজীবনের প্রথম সর্বভারতীয় ছবি করছেন শাহরুখ। ‘পাঠান’-এর পর দর্শক মুখিয়ে রয়েছেন ফের শাহরুখকে বড় পর্দায় দেখার জন্য। জানুয়ারিতে ‘পাঠান’-এর বিপুল সাফল্যের পর জুন মাসে ‘জওয়ান’কে দেখার জন্য উদগ্রীব ছিল শাহরুখ অনুরাগীরা। তবে জুনেই মুক্তি পাচ্ছে না ‘জওয়ান’। পিছল ছবির মুক্তি। তা হলে ফের কবে দেখা যাবে শাহরুখকে বড় পর্দায়?

ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো, জুনের বদলে বছর শেষে অক্টোবরে মুক্তি পেতে চলেছে এই ছবি। গান্ধী জয়ন্তী ও দুর্গাপুজোর কথা মাথায় রেখেই এই রদবদল। ধুন্ধুমার অ্যাকশন করতে দেখা যাবে শাহরুখকে ‘জওয়ান’ ছবিতেও। সম্প্রতি শুটিং ফ্লোরের কিছু ছবি ফাঁস হয়েছে ‘জওয়ান’-এর। চোখেমুখে ক্ষতের দাগ, ছেঁড়া জিন্‌স, ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট। ‘পাঠান’-এর পর ফের পুরোদস্তুর অ্যাকশন ছবিতে শাহরুখ, তারই আভাস দেয় এই ছবিগুলি। ছবিতে নাকি দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারা। এ ছাড়াও ‘জওয়ান’ ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন সানিয়া মলহোত্র, বিজয় সেতুপতি, ঋদ্ধি ডোগরা। কথা ছিল, এই ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন অল্লু অর্জুন। তবে শেষে মুহূর্তে ‘পুষ্পা টু’-এর শুটের জন্য নিজেকে সরিয়ে নেন অভিনেতা।

jawan Shah Rukh Khan Bollywood movie Movie Release Postponed
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy