Advertisement
E-Paper

আরিয়ান কোনও দিনও অভিনয়টা করতে পারবে না! ছেলেকে নিয়ে এমন ধারণা কেন শাহরুখের?

মাদককাণ্ডের ঝড়ঝাপটা পেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরিয়ান। তবু কেন অভিনেতা হতে পারবেন না কোনও দিন, নিজেই জানান শাহরুখ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৬:৪০
Picture Of Shah Rukh khan and aryan khan

যে কারণে অভিনেতা হতে পারবেন না আরিয়ান। ছবি: সংগৃহীত।

মাদককাণ্ডের ঝড়ঝাপটা পেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। খুব শীঘ্রই বলিউডে অভিষেক ঘটতে চলেছে তাঁর। সাধারণত অভিনেতার ছেলে অভিনেতা হবেন, এমনই চলই রয়েছে বলিউডে। তবে এ ক্ষেত্রে আরিয়ান একেবারে উল্টো পথের পথিক। বাবা শাহরুখ খান। তা-ও অভিনয় কখনওই টানেনি, বরং ক্যামেরার পিছনেই স্বচ্ছন্দ তিনি। বরাবরই গল্প বুনতে চেয়েছেন। ছেলে যে ক্যামেরার পিছনেই থাকবেন, ইঙ্গিত দিয়েছিলেন বাদশাও। কিন্তু কেন কোনও দিনই অভিনেতা হতে পারবেন না, সে কথা নিজেই জানান কিং খান।

অভিনেতা নন, পরিচালক আরিয়ানকে পেতে চলেছে বলিউড। কিন্তু বাবার জুতোয় কেন পা গলালেন না আরিয়ান? এক পুরানো সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘‘আসলে ভারতে একটা চল রয়েছে, অভিনেতার ছেলেকে অভিনেতাই হতে হবে। যদিও আরিয়ান লম্বা, সুদর্শন, তবু কখনও অভিনেতা হতে পারবে না। আসলে অভিনেতা হয়ে উঠতে গেলে যা যা দরকার, সেটা ও করতে পারবে না। বলা ভাল এটা ও নিজেই বুঝে গিয়েছিল।’’ যদিও মেয়ে সুহানা অবশ্য অভিনয়কে পেশ হিসাবে বেছে নিচ্ছেন। খুব শীঘ্রই বড় পর্দায় অভিষেক ঘটবে সুহানার। অন্য দিকে, ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করলেন আরিয়ান। খুব শীঘ্রই পরিচালক হিসাবে আরিয়ানের অভিষেক ঘটবে। ছেলের প্রথম কাজ, তাই প্রযোজনার দায়িত্বে থাকবে শাহরুখের রেড চিলিজ় এন্টারটেনমেন্ট।

Shah Rukh Khan Aryan Khan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy