Advertisement
E-Paper

বনশালির ‘পদ্মাবতী’তে আলাউদ্দিন খিলজি হবেন শাহরুখ!

সঞ্জয়লীলা বনশালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’ নিয়ে ধোঁয়াশা কিছুতেই কাটতে চাইছে না৷ ছবিতে পদ্মাবতীর চরিত্রে অভিনয় করবেন দীপিকা। এ পর্যন্তই ঠিক আছে। এত দিন শোনা যাচ্ছিল, ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে৷

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৬ ১২:০২

সঞ্জয়লীলা বনশালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’ নিয়ে ধোঁয়াশা কিছুতেই কাটতে চাইছে না৷

ছবিতে পদ্মাবতীর চরিত্রে অভিনয় করবেন দীপিকা। এ পর্যন্তই ঠিক আছে। এত দিন শোনা যাচ্ছিল, ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে৷ কিন্তু পদ্মাবতীর স্বামী চিত্তরের রাজা রাওয়াল রতন সিংহের চরিত্রের কাস্টিং নিয়ে বেজায় সমস্যায় পড়েছেন ছবির পরিচালক। পদ্মাবতীর স্বামী চিত্তরের রাজার ভূমিকায় যিনি থাকবেন তাঁর সঙ্গেই বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার কথা ‘পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোনের৷ তাই স্বাভাবিক ভাবেই সেই চরিত্রে এমন কাউকে তিনি চাইছেন, যাঁর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় করার ক্ষেত্রে সমস্যা হবে না। তাই চিত্তরের রাজার চরিত্র থেকে আগেই সরে দাঁড়িয়েছেন এই চরিত্রে পরিচালকের প্রথম বাছাই ভিকি কৌশল। ভিকির জায়গায় ওই চরিত্রে শোনা যাচ্ছিল শাহিদ কপূরের নাম।

এ বার বি-টাউনের গুঞ্জনে ‘পদ্মাবতী’র সঙ্গে নাম জড়াল শাহরুখ খানের। এত দিন শোনা যাচ্ছিল ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে৷ কিন্তু বলিউডের নতুন গুঞ্জন, এই চরিত্রের জন্য এ বার শাহরুখ খানের সঙ্গে কথা বলছেন বনশালি। তা হলে কি ছবি থেকে বাদ পড়ছেন রণবীর!

বি-টাউনের নতুন গুঞ্জন অনুযায়ী, এ বার হয়তো চিত্তরের রাজা রাওয়াল রতন সিংহের চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে৷ এর ফলে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে আর কোনও সমস্যাই থাকবে না ‘পদ্মাবতী’র। অন্য দিকে, শাহরুখের সঙ্গে এর আগে তিন তিনটি ছবিতে কাজ করেছেন দীপিকা। বলিউড বাদশার সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমেস্ট্রিও বেশ ভাল। তা ছাড়া আলাউদ্দিন খিলজির মতো একটা চরিত্রে শাহরুখের মতো অভিনেতাকে পাওয়াটাও একটা বাড়তি পাওনা। তাই খবর যদি সত্যি হয়, সঞ্জয়লীলা বনশালির এই উদ্যোগ সফল হলে ‘পদ্মাবতী’ ছবির সাফল্য নিশ্চিত করবে বলিউডের সেরা তিন তুরুপের তাস। ১) রণবীর-দীপিকার জুটি। ২) ছবিতে মুখ্য চরিত্রে শাহরুখ খানের উপস্থিতি। আর ৩) সঞ্জয়লীলা বনশালির নির্দেশনা।

ভাল ছবি পেতে ‘পদ্মাবতী’ নিয়ে এই নতুন গুঞ্জন সত্যি হওয়ার অপেক্ষায় দিন গুনছে দেশের অসংখ্য দর্শক।

আরও পড়ুন, হৃতিকের অনুরাগী একাই কিনলেন ‘মহেঞ্জোদারো’র ৭০ টি টিকিট!

Shah Rukh Khan Padmavati
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy