Advertisement
E-Paper

ল্যাম্প পোস্টে চড়লেন শাহরুখ!

বয়সে হাফ সেঞ্চুরি করে ফেললে কী হবে এনার্জিতে এক ফোঁটা কমতি নেই শাহরুখের। দমে হাটুর বয়সী নায়কদের এখনও কয়েক যোজন দূরে ঠেলে ফেলতে পারেন তিনি। সারা দেশে এখন রোহিত শেট্টির দিলওয়ালের প্রমোশনে ছুটে বেড়াচ্ছেন তিনি।

সংবাদ মাধ্যম

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৫ ১৪:৪৯

বয়সে হাফ সেঞ্চুরি করে ফেললে কী হবে এনার্জিতে এক ফোঁটা কমতি নেই শাহরুখের। দমে হাটুর বয়সী নায়কদের এখনও কয়েক যোজন দূরে ঠেলে ফেলতে পারেন তিনি। সারা দেশে এখন রোহিত শেট্টির দিলওয়ালের প্রমোশনে ছুটে বেড়াচ্ছেন তিনি। তার সঙ্গেই চলছে নতুন ছবি ফ্যান-এর শ্যুটিং।

লাল কেল্লায় ফ্যান-এর শ্যুটিং সেরে দিলওয়ালে-র ‘গেরুয়া’ গানটির লঞ্চের জন্য মারাঠা মন্দিরে হাজির হয়ে ছিলেন তিনি। পরের দিনই ফ্যান-এর ‘ফ্যান হো গেয়া’ গানের শ্যুটিং সারতে তড়িঘড়ি পৌঁছেছেন যশরাজ ফিল্ম স্টুডিওতে। সেখানেই চমক দিলেন। সবাইকে অবাক করে তরতর করে চেপে বসলেন একটি ল্যাম্প পোস্টের মাথায়।

২০১৬-তেই আসছে এসআরকে-র বহু প্রতীক্ষিত ছবি ফ্যান। পরিচালনায় মণীশ শর্মা। এই ছবিতে কিং খানের বিপরীতে থাকছেন নবাগতা শ্রিয়া পিলগাঁওকর।

shahrukh khan, fan, dilwale, rohit shetty, yash raj films
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy