Advertisement
E-Paper

জল অনেক দূর গড়িয়েছে! কবে থেকে প্রেম করছেন শানায়া? হঠাৎ জানাজানি হয়ে গেল

বলিউডের অনেক পার্টিতেই একসঙ্গে দেখা যায় তাঁদের। সেখানেই ‘সঙ্গী’ হিসাবে সেই যুবকের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন শানায়া। সতীর্থদের দাবি, তাঁদের একসঙ্গে বেশ দেখায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ১৬:৩৫
কেরিয়ারের গ্রাফ যেমনই হোক, প্রেমের গ্রাফ তরতরিয়ে উঠছে সঞ্জয়-কন্যা শানায়া কপূরের।

কেরিয়ারের গ্রাফ যেমনই হোক, প্রেমের গ্রাফ তরতরিয়ে উঠছে সঞ্জয়-কন্যা শানায়া কপূরের। ফাইল চিত্র।

বলিউডে পা রাখেননি, তবু প্রায়ই শিরোনামে আসেন শানায়া কপূর। বলিউড অভিনেতা সঞ্জয় কপূরের কন্যা তিনি, অভিনয়ে পা রাখার কথা ছিল আগেই। তবে নানা কারণে পিছিয়ে গিয়েছে ‘বেধড়ক’-এর কাজ। যে ছবি দিয়ে আত্মপ্রকাশ করতে চলেছিলেন শানায়া। এ বার খবরে এলেন অন্য কারণে। কেরিয়ারের গ্রাফ যেমনই হোক, প্রেমের গ্রাফ তরতরিয়ে উঠছে সঞ্জয়-কন্যার। কানাঘুষো শোনা যাচ্ছে, কলেজের সহপাঠীকেই নাকি মন দিয়েছেন তিনি!

অনন্যা পাণ্ডে, সুহানা খান আর শানায়াকে সব সময় একসঙ্গেই দেখা যায়। ছোট থেকেই তিন তারকা-সন্তানের মধ্যে গলায় গলায় ভাব। তবে অনন্যা আর সুহানার প্রেমজীবন নিয়ে চর্চার মাঝে শানায়া যেন একা পড়ে গিয়েছিলেন। এ বার নতুন সঙ্গী নিয়ে স্পটলাইট কেড়ে নিলেন শানায়াই। কার সঙ্গে প্রেম করছেন ২৩ বছরের তারকা?

মুম্বইয়ের বাসিন্দা সে যুবকও, নাম কর্ণ কোঠারি। কবে থেকে প্রেম করছেন দু’টিতে জানা যায়নি। দু’জনেই লস অ্যাঞ্জেলেসে একই কলেজে পড়তেন। সেখানেই ব্যবসা শুরু করেছেন কর্ণ। ঘনিষ্ঠ সূত্রের এক ব্যক্তি জানান, শানায়া এখনও তাঁর প্রেমিককে নিয়ে মুখ খোলেননি। কিছু পোস্টও দেননি সমাজমাধ্যমে। তবে বলিউডের অনেক পার্টিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। সেখানেই কর্ণকে ‘সঙ্গী’ হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন শানায়া। সতীর্থদের দাবি, তাঁদের একসঙ্গে বেশ দেখায়। যদিও এ নিয়ে শানায়াকে জিজ্ঞাসা করতে গেলে তিনি কিছুই বলতে চান না। কর্ণকেও পাওয়া যায়নি।

‘বেধড়ক’-এর কাজ স্থগিত থাকলেও, শীঘ্রই টাইগার শ্রফের বিপরীতে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘স্ক্রু ঢিলা’ ছবিতে দেখা যাবে শানায়াকে।

Shanaya Kapoor Celebrity Lovelife Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy