Advertisement
E-Paper

বয়স ধরে রাখার ইনজেকশন নিয়েই বিপত্তি? শেফালীর মৃত্যুর কারণ নিয়ে মুখ খুললেন তাঁর স্বামী পরাগ ত্যাগী

বয়স ধরে রাখার ইনজেকশন নিয়েই কি মৃত্যু হয়েছে শেফালীর? অবশেষে মুখ খুললেন পরাগ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২১:১৬
Shefali Zariwala’s husband Parag Tyagi talks about anti-ageing injections

শেফালীর মৃত্যু নিয়ে কী বললেন পরাগ? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী শেফালী জরীওয়ালার আকস্মিক মৃত্যুকে ঘিরে নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল। সেই জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন তাঁর স্বামী পরাগ ত্যাগী। বয়স ধরে রাখার ইনজেকশন নিয়েই কি মৃত্যু হয়েছে শেফালীর? অবশেষে মুখ খুললেন পরাগ।

এক আবেগঘন ভিডিয়োবার্তায় পরাগ বলেন, “আমাকেও বলুন, কোন ইনজেকশনের কথা বলা হচ্ছে?” তিনি জানান, শেফালী নিয়মিত কোনও ‘অ্যান্টি-এজিং’ ওষুধ নিতেন না। মাসে এক বার চিকিৎসকের পরামর্শে তিনি মাল্টিভিটামিন, ভিটামিন সি, কোলাজেন নিতে এবং গ্লুটাথিয়নের আইভি ড্রিপ নিতেন। এগুলি সাধারণ স্বাস্থ্য রক্ষার জন্য ব্যবহৃত হয় বলে দাবি করেছেন পরাগ।

পরাগ আরও দাবি করেন, শেফালী মৃত্যুর দিন উপবাস করলেও পুজোর পরে খাবার খেয়েছিলেন। তাই খালি পেটে কোনও ইনজেকশন নেওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হয়েছিল, তা সঠিক নয়।

পরাগের কথায়, “শেফালীর তারুণ্য ও সুস্বাস্থ্যের নেপথ্যে ছিল নিয়মিত ব্যায়াম, নিয়ন্ত্রিত জীবনযাপন এবং নিজের শরীরের প্রতি যত্ন। ও কখনও নিজেকে খাওয়াদাওয়া থেকে বঞ্চিত করেনি। আইসক্রিম, চাইনিজ় খাবার, সবই খেত। তবে পরিমিত ভাবে খেত।” ।

পরাগের অনুরোধ, যাচাই না করে কোনও তথ্য যেন ছড়িয়ে দেওয়া না হয়। তাঁর কথায়, “সত্যিটা জানুন, তার পরে মন্তব্য করুন।”

উল্লেখ্য, ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন শেফালী। পরে ‘বিগ বস্‌ ১৩’-তেও নজর কেড়েছিলেন। ২০২৫ সালের জুন মাসে ৪২ বছর বয়সে প্রয়াত হন তিনি।

Shefali Jariwala Anti Ageing Skin Care Parag Tyagi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy