Advertisement
E-Paper

Siddharth Shukla: সিদ্ধার্থকে বিয়ের জন্য রাজি করাতে চাইছিলেন শেহনাজ, মুখ খুললেন ‘বিগ বস’ প্রতিযোগী

নিজেদের সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে কথা বলেননি শেহনাজ এবং সিদ্ধার্থ। কিন্তু শোনা যায়, ‘বিগ বস’ শেষ হওয়ার পরেই সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৩:২৬
শোনা যায়, ‘বিগ বস’ শেষ হওয়ার পরে সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা।

শোনা যায়, ‘বিগ বস’ শেষ হওয়ার পরে সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা।

সিদ্ধার্থ শুক্ল এবং শেহনাজ গিলের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সঙ্গীত পরিচালক অনু মালিকের ভাই আবু মালিক। ‘বিগ বস’-এর ত্রয়োদশ পর্যায়ে ‘সিডনাজ’-এর সহ-প্রতিযোগী ছিলেন তিনি। আবু জানান, সিদ্ধার্থকে বিয়ের জন্য রাজি করানোর দায়িত্ব তাঁকে দিয়েছিলেন শেহনাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবু বলেন, “আমার যত দূর মনে পড়ে গত বছরের ২২ মার্চ শেহনাজ আমাকে এই কথাগুলো বলেছিল। সম্ভবত প্রথম লকডাউনের এক দিন আগে।”

নিজেদের সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে কথা বলেননি শেহনাজ এবং সিদ্ধার্থ। কিন্তু শোনা যায়, ‘বিগ বস’ শেষ হওয়ার পরে সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। আবুও একই কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে। প্রয়াত অভিনেতা সম্পর্কে তিনি বলেন, “সিদ্ধার্থ খুব ভালবাসত শেহনাজকে। ও বলত শেহনাজের মন খারাপ থাকলে ওরও দিন খারাপ যেত।”

সিদ্ধার্থ এবং শেহনাজের সম্পর্ক শুরু হওয়ার সাক্ষী ছিলেন আবু। সিদ্ধার্থের মৃত্যুর কয়েক দিন আগেও তাঁর সঙ্গে কথা হয়েছিল আবুর। তিনি বলেন, “আমি যখনই সিদ্ধার্থকে ফোন করতাম, ও আমার ফোন তুলত। তবে এক মাস আগে থেকে ও আমার ফোন তুলছিল না। তার আগে ওর সঙ্গে আমার নিয়মিত কথা হত। আমার মনে হয় ওই এক মাস ও ব্যস্ত ছিল। কিন্তু তিন দিন আগেই ও আমাকে ফোন করেছিল।”

Siddharth Shukla Shehnaaz Gill Bigg Boss
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy