Advertisement
E-Paper

‘১০-এ কত পাব? যৌনাঙ্গ দেখিয়ে সাজিদের প্রশ্ন’ এত দিনে পুলিশের খাতায় তুললেন শার্লিন

১৭ বছর পর সাজিদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর সাহস পেলেন শার্লিন। তাঁর বয়ান নথিভুক্ত হয়েছে। শীঘ্রই সাজিদকে ডেকে পাঠাবে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১৭:১৬
 সাজিদ খানের বিরুদ্ধে শার্লিন চোপড়ার জবানবন্দি নথিবদ্ধ করল পুলিশ

সাজিদ খানের বিরুদ্ধে শার্লিন চোপড়ার জবানবন্দি নথিবদ্ধ করল পুলিশ -ফাইল চিত্র

অবশেষে সাজিদ খানের বিরুদ্ধে শার্লিন চোপড়ার জবানবন্দি নথিবদ্ধ করল পুলিশ। এত দিন অবধি তাঁর অভিযোগ নথিভুক্ত করা হয়নি বলে জানান অভিনেত্রী। এ বার ফলাও করে জানালেন, এফআইআর করে এসেছেন থানায়। সমাজমাধ্যমেও লিখেছেন শার্লিন, “শেষমেশ মহিলা পুলিশ অফিসার আমায় ফোন করেছিলেন, বয়ান রেকর্ড করলেন। ধন্যবাদ জানাব মুম্বই পুলিশকে? আশা করি, এত দিনে আমার অভিযোগ নথিভুক্ত হল স্বভাবগত ভাবে যৌন হেনস্থাকারী সাজিদ খানের বিরুদ্ধে।”

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর থেকেই সাজিদকে নিয়ে শোরগোল পড়ে। যৌন হেনস্থায় অভিযুক্ত পরিচালককে কেন ওই শোয়ে জায়গা দেওয়া হল, সে নিয়ে প্রশ্ন তোলেন মহিলা তারকারা। তাঁদের মধ্যে অভিনেত্রী শার্লিনও এক জন। যাঁর দাবি, তাঁর সঙ্গেও অশালীন আচরণ করেছিলেন সাজিদ। শার্লিনকে নিজের যৌনাঙ্গ দেখিয়ে সাজিদ জিজ্ঞাসা করেছিলেন, “০ থেকে ১০-এর মধ্যে কত দেবে?”

সেই অতীত ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু ‘বিগ বস ১৬’-র কল্যাণে তা আবার প্রকাশ্যে আসে। মঞ্চে সাজিদকে বরখাস্ত করার দাবিতে সোচ্চার নারীদের সঙ্গে গলা মেলান শার্লিনও। জানান, ‘বিগ বস’-এ গিয়ে নম্বরটা এ বার দিয়েই আসবেন সাজিদকে। লিখেছিলেন, “আমি এ বার ‘বিগ বস’ মঞ্চে প্রবেশ করতে চাই। ওঁকে গিয়ে রেটিংটা দিয়ে আসব। দেশবাসী দেখুক, এক জন নিগৃহীতা কী ভাবে তাঁর হেনস্থাকারীর সঙ্গে ব্যবহার করেন।”

পুলিশ তাঁর অভিযোগ নেওয়ায় এত দিনে কিছুটা স্বস্তি বোধ করছেন অভিনেত্রী। পুলিশের তরফে জানানো হয়েছে, সাজিদকে শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হবে।

২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনের সময়ে যৌন হেনস্থার অভিযোগ ওঠে সাজিদের বিরুদ্ধেও। পরিচালক সমিতি থেকে এক বছরের জন্য বরখাস্তও করা হয় তাঁকে। এত কিছুর পর আবারও কী করে ‘বিগ বস’-এর ঘরে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি— এই অভিযোগ তুলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখেছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল।

স্বাতীর সব অভিযোগ উড়িয়ে সাজিদের পাশে দাঁড়িয়েছে পরিচালক সমিতি। তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে তাঁরা চিঠি দিয়ে জানিয়েছে, সমিতির কথা মতো এক বছরের সাজা ভোগ করেছেন সাজিদ। ২০১৯ সালের মার্চ মাসেই পরিচালকের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন তাঁরা। সুতরাং সাজিদ অবশ্যই নিজের পেশাদার জীবনে ফিরে যেতে পারেন। রোজগারের জন্য তিনি নিজের পছন্দ মতো কাজ করতে পারেন।

প্রসঙ্গত, সাজিদের বিরুদ্ধে করা এই অভিযোগের চিঠিতে সই করেছিলেন গায়িকা সোনা মহাপাত্র-সহ আরও অনেকে। মডেল-তারকা র‌্যাচেল হোয়াইট, অভিনেত্রী সিমরান সুরি, শার্লিনের মতো তারকারাও সাজিদকে পর্দায় দেখতে চান না বলে প্রতিবাদ জানিয়েছেন। এই অভিনেত্রীদের অনেকেই অতীতে সাজিদের যৌন লালসার শিকার হয়েছিলেন বলে অভিযোগ। শার্লিন তখনও সাজিদকে ‘যৌনশিকারি’, ‘অভ্যস্ত যৌন হেনস্থাকারী’ ইত্যাদি বলে দাগিয়ে দিতে চেয়েছেন।

কিন্তু ১৭ বছর পর কেন মুখ খুললেন শার্লিন? জানতে চাওয়া হলে, সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর দাবি, সাজিদ খানের মতো পরিচিত মুখের বিরুদ্ধে অভিযোগ জানানোর দুঃসাহস তাঁর ছিল না। তিনি বলেন, “ফারহা খানের ভাই সাজিদ। শাহরুখ খান, সলমন খান-সহ একাধিক বলি তারকার কাছের মানুষ। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ আনব, এটা ভাবতেই পারিনি তখন।” শেষমেশ বিচার চাইলেন অভিনেত্রী।

Sajid Khan Sherlyn Chopra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy