পরিচালকের প্রশংসায় রীতিমতো গদগদ অভিনেত্রী শ্রুতি হাসান। ‘সালার’ ছবিতে দেখা যাবে শ্রুতি ও প্রভাস জুটিকে। এই ছবির পরিচালকের ভূমিকায় রয়েছেন প্রশান্ত নীল। পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে প্রশান্তকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী।
শ্রুতি বলেছেন, ‘‘প্রশান্ত দারুণ। অভিনেতাদের সঙ্গে ওঁর সংযোগ দুর্দান্ত। কাজটা কেমন চান, সে সম্পর্কে ওঁর ধারণা স্পষ্ট। ফলে এমন পরিচালকের সঙ্গে কাজ করতে ভালই লেগেছে।’’ পরিচালকের তারিফ করে অভিনেত্রী আরও বলেছেন, ‘‘প্রশান্তের সব ছবিই দারুণ হয়। ‘সালার’ও তার ব্যতিক্রম নয়। এই ছবিতে মানবতার গল্প বোনা হয়েছে।’’ যে সুরে পরিচালকের এত প্রশংসা করলেন শ্রুতি, তা নজর কেড়েছে অনেকের।
আরও পড়ুন:
-
এমএমএস কাণ্ডের রেশ কাটিয়ে নয়া অবতারে ‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলি
-
রণলিয়াকে দেখে হাসছে দর্শক, ‘ব্রহ্মাস্ত্র ২’-এর সংলাপ শক্তিশালী করার প্রতিশ্রুতি অয়নের
-
অনুরাগিণীর গালে চুমু খেতে গিয়ে বেশিই বাড়াবাড়ি হয়ে গেল, পরিবারকে অস্বস্তিতে ফেললেন এনরিকে
-
মনরোকে চুমু খাবেন বলে বৃষ্টির রাতে হোটেলে অপেক্ষা করছিলেন এলভিস! ঘটনার ‘সাক্ষী’ মুখ খুললেন ৫০ বছর পর
শ্রুতি ও প্রভাস ছাড়াও এই ছবিতে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারণ ও প্রজাপতি বাবুকেও। আগামী বছরের ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। ‘সালার’ ছাড়াও শ্রুতির হাতে একাধিক ছবি রয়েছে। তেলুগু মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গেও কাজ করছেন রজনীকান্ত-কন্যা।