Advertisement
E-Paper

Sonakshi Sinha: জীবনের নতুন অধ্যায়ে সোনাক্ষী! জাহিরের সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করতে চলেছেন নায়িকা?

তাঁদের বন্ধুত্বের খবর জানে না এমন কেউ নেই। এ বার সম্পর্কে সিলমোহর দিতে চলেছেন সোনাক্ষী,জাহির।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২২ ১১:১৫
 সোনাক্ষীর নতুন সিদ্ধান্ত

সোনাক্ষীর নতুন সিদ্ধান্ত

জাহির ইকবাল আর সোনাক্ষী সিংহর সম্পর্ক নিয়ে বলিপাড়ায় গুঞ্জন অনেক দিনের। যদিও নিজেদের প্রেমের বিষয়ে এখনও মুখ খোলেননি দু’জনের কেউই। শুধুমাত্র ভাল বন্ধু বলেই দাবি করেন তাঁরা।

তবে বলিউডের অন্দরের খবর আগামী মাসেই নাকি নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করতে চলেছেন সোনাক্ষী, জাহির। শোনা যাচ্ছে সম্পর্কের এই ঘোষণাও হবে একদম অন্য রকম ভাবে। তাঁরা নাকি শ্যুটিং করেছেন বিশেষ গানেরও।

সেই বিশেষ গানের মাধ্যমেই নিজেদের সম্পর্কের কথা সকলের সামনে আনবেন তাঁরা। খুব শিগগিরি প্রকাশ্যে আসবে সেই ভিডিয়ো। সোনাক্ষী আর জাহিরের বন্ধুত্বের কথা সকলের জানা। সেই ঝলক নেটমাধ্যমে মাঝেমাঝেই দেখতে পান নায়িকার অনুরাগীরা। সোনাক্ষীর জন্মদিনে এক মজাদার ছবিও সকলের সঙ্গে ভাগ করে নেন জাহির। দু’জনেই যে একে অপরের সঙ্গ ভালবাসেন। এ তো তারই পূর্বাভাস।

Sonakshi Sinha Zaheer Iqbal Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy